Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Chocolate Brownie Recipe: চকোলেট ব্রাউনি ভালোবাসেন? এবার বানিয়ে ফেলুন বাড়িতেই!
বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি, চকোলেট খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তার ওপর যদি হয় চকোলেট ব্রাউনি, তাহলে তো কথাই নেই। ব্রাউনির (Chocolate Brownie) নাম শুনলেই সকলের জিভে জল! সাধারণত আমরা দোকান থেকে কিনেই খাই। তবে আপনি চাইলে বাড়িতেও খুব সহজেই বানাতে পারেন। কী ভাবে? রইল চটজলদি চকোলেট ব্রাউনি বানানোর রেসিপি।

চকোলেট ব্রাউনি তৈরির উপকরণ
৩ টেবিল চামচ ময়দা
৩ টেবিল চামচ কোকো পাউডার
৩ টেবিল চামচ গলানো মাখন
২ টেবিল চামচ দুধ
স্বাদ অনুযায়ী সাদা চিনি ও লবণ
১ টেবিল চামচ ব্রাউন সুগার
আধ চা চামচ বেকিং পাউডার
আখরোটের কুচি পরিমাণমতো
আধ চা চামচ ভ্যানিলা এসেন্স
১ চামচ চকো চিপস
আরও পড়ুন: সুজির হালুয়া তো প্রায়ই খান, এবার চেখে দেখুন মুগ ডালের হালুয়া
চকোলেট ব্রাউনি তৈরির পদ্ধতি
মাইক্রোওয়েভ ওভেন প্রুফ কফি মগে দুধ, ভ্যানিলা এসেন্স এক সঙ্গে মিশিয়ে নিন।
ওই কফি মগেই একে একে ময়দা, কোকো পাউডার, চিনি, নুন, ব্রাউন সুগার, বেকিং পাউডার, আখরোট কুচি, গলানো মাখন, চকো চিপস দিয়ে মিশিয়ে নিন ভাল করে।
সব উপকরণ মেশানো হয়ে গেলে উপর থেকে আরও কিছু চকো চিপস ছড়িয়ে দিন।
প্রথমে ওভেনটি প্রি-হিট করুন। তারপর কফি মগটি ওভেনে রেখে দু'মিনিট বেক করে নিন।
ব্রাউনি তৈরি হয়ে গেলে ওভেনেই আরও এক মিনিট মগটি বসিয়ে রাখুন।
এবার মগ থেকে ব্রাউনি বার করে উপরে চকোলেট সস ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন চকোলেট ব্রাউনি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications