Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Chilli Soya Recipe: শীতের রাতে রুটি ও পরোটার সঙ্গে খান চিলি সয়াবিন, রইল রেসিপি
পুষ্টিগুণে ভরপুর সয়াবিন বাচ্চা থেকে বুড়ো, সকলের জন্যই অত্যন্ত উপকারি। চিকিৎসকরাও রোজকার ডায়েটে রাখার পরামর্শ দেন। একমাত্র যারা কিডনির অসুখে ভুগছেন, তাদের সয়াবিন এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সয়াবিনের তৈরি যে কোনও পদই অত্যন্ত সুস্বাদু হয়। সয়াবিন কষা বা সয়াবিন আলুর তরকারি, বাঙালি বাড়ির অতি সাধারণ রান্না। এবার একটু অন্যভাবে সয়াবিন ট্রাই করে দেখুন। পরোটা বা রুটির সঙ্গে মন্দ লাগবে না চিলি সয়াবিন। রইল রেসিপি।

উপকরণ
২০০ গ্রাম সয়াবিন
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি
একটা টমেটো কুচি
একটা ক্যাপসিকাম
কাঁচা লঙ্কা কয়েকটা
কর্নফ্লাওয়ার
২ চামচ সয়া সস
২ টেবিল চামচ টমেটো সস
২ চামচ ভিনেগার
রসুন বাটা ও রসুন কুচি
মৌরি গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ ও চিনি
পরিমানমতো সাদা তেল
তৈরির পদ্ধতি
১) গরম জলে সয়াবিন ভিজিয়ে রাখুন ১৫ মিনিট মতো। তারপর হাত দিয়ে চিপে সয়াবিনের অতিরিক্ত জল বার করে দিন।
২) একটি বাটিতে কর্নফ্লাওয়ার, জল, নুন, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে।
৩) কড়াইয়ে তেল গরম করুন। কর্নফ্লাওয়ারের গোলায় সবকটা সয়াবিন ডুবিয়ে লালচে করে ভেজে তুলে নিন।
৪) ওই তেলেই পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি আর টোম্যাটো কুচি দিয়ে ভাজতে থাকুন।
৫) সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে সয়া সস, ভিনেগার আর টোম্যাটো সস দিয়ে দিন। মিশিয়ে নিন।
৬) কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো দিয়ে দিন। এরপর ভাজা সয়াবিন দিয়ে দিন। নুন আর চিনি দিয়ে দেবেন স্বাদমতো।
৭) রান্না হয়ে গেলে নামিয়ে দিন। পরিবেশন করুন গরম গরম চিলি সয়াবিন। রুটি, পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে সয়াবিনের এই পদ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications