আলুর পরোটা তো অনেক খেয়েছেন, এবার চেখে দেখুন চিলি গার্লিক পরোটা, রইল রেসিপি

Posted By:

রুটি, লুচি, পরোটা - এই তিন ধরনের খাবারের মধ্যে পরোটার বাহার কিন্তু সবচেয়ে বেশি। ভিতরে পুর ভরা নানা স্বাদের পরোটা পেট এবং মন দুই ভরায়। পরোটার ভিতরে পুর ভরা থাকলে, এর সঙ্গে কোনও তরকারিও লাগে না। আলু পরোটা, ডিমের পরোটা, কিমা পরোটা, পনির পরোটা, মেথি পরোটা, গোবি পরোটা, অনিয়ন পরোটা, মোগলাই পরোটা, এছাড়াও আরও নানা রকমের পরোটার কথা শোনা যায়। আজ আমরা আপনাদের একেবারে অন্য রকমের একটি পরোটার রেসিপি জানাব, যার নাম চিলি গার্লিক পরোটা। খুব কম উপকরণ দিয়েই এই পরোটা বানানো যায়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু।

Chilli Garlic Paratha Recipe

চিলি গার্লিক পরোটা তৈরির উপকরণ

এক কাপ আটা

এক চা চামচ চিলি ফ্লেক্স

এক টেবিল চামচ ধনে পাতা কুচি

এক টেবিল চামচ মাখন

দুই চা চামচ রসুন কুচি

স্বাদ অনুযায়ী লবণ

আরও পড়ুন : ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন রসুনের পরোটা, দেখে নিন রেসিপি

চিলি গার্লিক পরোটা তৈরির পদ্ধতি

১) একটি পাত্রে মাখন, চিলি ফ্লেক্স, রসুন কুচি এবং ধনে পাতা কুচি মিশিয়ে নিন ভাল ভাবে।

২) অন্য একটি পাত্রে আটা, লবণ এবং পরিমাণমতো জল নিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

৩) এবার এই তরল ময়দার মিশ্রণের সঙ্গে মাখনের মিশ্রণটি মিশিয়ে নিন।

৪) একটি নন-স্টিক তাওয়া ভালো করে গরম করুন। এতে ময়দার কিছুটা মিশ্রণ ঢেলে বৃত্তাকার গতিতে ছড়িয়ে দিন, যাতে গোল পরোটার আকার হয়। অল্প অল্প করে তেল ছড়িয়ে পরোটা রান্না করুন।

৫) পরোটার এক দিক ভাল ভাবে হয়ে গেলে, অন্য দিকটা উল্টে দিন। অল্প তেল ছড়িয়ে উভয় দিক ভাল করে ভেজে নিন।

৬) এবার পরিবেশন করুন গরম গরম চিলি গার্লিক পরোটা।

৭) পরোটা আরও সুস্বাদু করতে আপনি ওরেগানো এবং জোয়ান মেশাতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 8, 2022, 18:51 [IST]
X
Desktop Bottom Promotion