Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এগরোল, চিকেন রোল তো প্রায়ই খান, এবার চেখে দেখুন চিজ এগরোল
ভেজ রোল হোক বা ননভেজ, রোলের ভক্ত কম-বেশি আমরা সকলেই। কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে সবসময় বাইরে থেকে কিনে খাওয়া হয়ে ওঠে না। তবে আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এগরোল, চিকেন রোগ তো আমরা প্রায়ই খেয়ে থাকি। এবার চেখে দেখুন চিজ এগরোল। এটি বানানো খুবই সহজ, আর সময়ও কম লাগে। দেখে নিন রেসিপি -

চিজ এগরোল তৈরির উপকরণ
২০০ গ্রাম ময়দা
একটা পেঁয়াজ কুচি
একটা টমেটো কুচি
কয়েকটা পেঁয়াজ কলি কুচি
দু'টো স্লাইস চিজ
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন
স্বাদমতো গোলমরিচ গুঁড়ো
ডিম
আরও পড়ুন : ভাজাভুজি খেতে মন চাইছে? বানিয়ে নিন মুচমুচে ভেজ নাগেটস
চিজ এগরোল তৈরির পদ্ধতি
১) ময়দা নরম করে মেখে ১০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। তারপর কাপড় তুলে ময়দার তাল আবার একবার ঠেসে নিন।
২) এবার ময়দার তাল থেকে লেচি কেটে বেলে নিন।
৩) চিজ রোল করে ছুরি দিয়ে কুচি কুচি করে নিন।
৪) গ্যাসে তাওয়া বসিয়ে ১-২ চামচ তেল গরম করে রুটিগুলো উভয় পিঠ হালকা ভেজে নিন।
৫) তারপর প্যানে একটা বাটার কিউব গলিয়ে তাতে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিন।
৬) ডিমের নীচের দিকটা হালকা ভাজা হলে ওপরে রুটি দিয়ে ভেজে নিন ভাল ভাবে।
৭) তারপর প্লেটে নামিয়ে রুটির ওপর লম্বালম্বি করে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চিজ কুচি, পেঁয়াজ কলি কুচি দিয়ে সাজান। তার ওপরে নুন, গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে রোল করে দিন। ব্যস তৈরি চিজ এগরোল!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications