Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ছানা দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে মালপোয়া, রইল রেসিপি
বাঙালির স্বয়নে স্বপনে মিষ্টি। ভরপেট খাওয়ার পর শেষ পাতে মিষ্টি কিছু চাই-ই চাই। যে কোনও উৎসবে অনুষ্ঠানেও বাঙালির মিষ্টি ছাড়া চলে না! তবে দোকান থেকে মিষ্টি না কিনে এ বার আপনার হেঁশেলেই বানিয়ে ফেলুন সুস্বাদু সব মিষ্টির পদ। দুধ কাটিয়ে ছানা তৈরি করে তা দিয়ে বানিয়ে নিন মালপোয়া। ভাবছেন খাটনি বাড়বে? একদমই না। খুব কম উপকরণে চটজলদি তৈরি করা যায় ছানার মালপোয়া। দেখে নিন রেসিপি।
ছানার মালপোয়ার উপকরণ
হাফ লিটার দুধ, ছানার সমান পরিমাণ ময়দা, ময়দার অর্ধেক পরিমাণ সুজি, ১ চা চামচ গোটা মৌরি, আধা চা চামচ এলাচ গুঁড়ো, পরিমাণমতো দুধ বা জল, সামান্য নুন, পরিমাণমতো চিনি ও জল, ভাজার জন্য সাদা তেল।

ছানার মালপোয়া তৈরির পদ্ধতি
লেবুর রস বা ভিনেগার অথবা টক দই দিয়ে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন। মিক্সিতে ছানা, ময়দা, সুজি, মৌরি, এলাচ গুঁড়ো এবং দুধ সব একসঙ্গে ঘুরিয়ে নিন। মিশ্রণটি যেন খুব বেশি ঘন না হয়ে যায়, আবার খুব পাতলাও না হয়। এবার একটা বাটিতে ব্যাটার ঢেলে নিয়ে তার মধ্যে সামান্য নুন মেশান। মিনিট দশেক ঢাকা দিয়ে রেখে দিন ব্যাটারটা।
কড়াই গরম করে সমান পরিমাণ চিনি ও জল দিন। এর মধ্যে অল্প এলাচ গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। মাঝারি আঁচে মিনিট চারেক ফোটানোর পর একটু দেখে নেবেন চিনির রসটা চিটচিটে হয়েছে কিনা। তৈরি হয়ে গেলে নামিয়ে নিন চিনির সিরাপ। একপাশে ঢাকা দিয়ে রাখুন।
কড়াইতে একটু বেশি করে তেল গরম করে নিন। এক হাতা ব্যাটার গরম তেলে দিয়ে ভাজুন। তবে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। মালপোয়ার ওপর দিকটা লুচির মতো ফুলে উঠলে, তখন আলতো করে উল্টে দিন। মালপোয়ার দুই পিঠ সোনালী বাদামি হয়ে এলে তেল থেকে তুলে নিন। সঙ্গে সঙ্গে চিনির রসে ডুবিয়ে দিন। প্রত্যেকটা মালপোয়া অন্তত ৫-৬ মিনিট চিনির রসে ডুবিয়ে রাখুন। বেশ কয়েকবার উল্টেপাল্টে দিতে হবে মালপোয়াগুলো। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে ছানার মালপোয়া!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications