মাখন দিয়ে রেঁধে ফেলুন ফুলকপি, একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ!

Posted By:

শীতকাল মানেই চুটিয়ে ফুলকপি খাওয়ার সময়। ডাল থেকে মাছের ঝোল, সবেতেই রাজত্ব করে বেড়ায় ফুলকপি। শুধু ফুলকপির তরকারি কিংবা ফুলকপি ভাজা খেতেও কিন্তু মন্দ লাগে না। আজ শিখে নিন একটু ভিন্ন স্বাদের রেসিপি ফুলকপি বাটার মশালা।

উপকরণ

একটা গোটা ফুলকপি, টমেটো কুচি, টমেটো পিউরি, আদা বাটা, মাখন পরিমাণমতো, ফ্রেশ ক্রিম, কাজুবাদাম বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, একটা তেজপাতা, স্বাদমতো নুন, রান্নার জন্য সাদা তেল।

cauliflower

রান্নার পদ্ধতি

ফুলকপি মাঝারি সাইজের করে কেটে নিন। নুন জলে মিনিট পাঁচেক ভাপিয়ে নিন ফুলকপি। তারপর জল ঝরিয়ে ফুলকপিতে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে ফুলকপি হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভাজুন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে টমেটো পিউরি দিয়ে দিন। নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে এতে আদা বাটা মেশান। কয়েক মিনিট পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও গলানো মাখন দিন। মশলা কষিয়ে নিন ভালো ভাবে। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। তারপর কাজুবাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান।

ফুলকপির কালিয়া আর ডালনা তো অনেক খেলেন, এবার ট্রাই করুন মালাই ফুলকপি

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিন। মশলার সঙ্গে ফুলকপি ভালো ভাবে মিশিয়ে নিয়ে পরিমাণমতো জল দিয়ে দিন। ঝোল ফুটে ফুটে ঘন হলে এবং ফুলকপি সিদ্ধ হয়ে এলে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন এতে। সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন ফুলকপি বাটার মশালা।

[ of 5 - Users]
Story first published: Thursday, January 11, 2024, 23:30 [IST]
X
Desktop Bottom Promotion