দুর্গাপূজা স্পেশাল : এবার পুজোয় অতিথি আপ্যায়ন করুন গাজরের সন্দেশ দিয়ে, রইল রেসিপি

Posted By:

উৎসবে-অনুষ্ঠানে মিষ্টি মুখ না হলে আনন্দটাই মাটি হয়ে যায়। তাই যেকোনও শুভ কাজে বা অনুষ্ঠানে মিষ্টি থাকা চাই ই চাই। আর সামনেই যেহেতু দুর্গাপুজো, সেহেতু এই আনন্দ উৎসবে একটু মিষ্টি মুখ তো করতেই হয়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল গাজরের সন্দেশ। একবার এই সন্দেশ খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ।

গাজর ভিটামিন-এ সমৃদ্ধ। এছাড়াও, এতে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। সাধারণত আমরা গাজরের হালুয়া খেয়ে থাকি, এবার খেয়ে দেখুন গাজরের সন্দেশ। রইল রেসিপি।

উপকরণ

২টো গাজর মিহি করে কোচানো

কনডেন্সড মিল্ক ১ কাপ

ছানা ২ কাপ

পরিমাণমতো চিনি

পরিমাণমতো ঘি

এলাচ গুঁড়ো আধা চা চামচ

পরিমাণমতো গোলাপজল

গুঁড়ো দুধ ১ কাপ

আরও পড়ুন : বাড়িতেই বানান মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই, দেখুন রেসিপি

তৈরির পদ্ধতি

১) প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে গাজর, কনডেন্সড মিল্ক, ছানা, চিনি, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ ভালভাবে মিশিয়ে নাড়তে থাকুন। আঁচ কম রাখবেন।

২) এরপর গাজর সিদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে নামিয়ে নিন।

৩) এবার তাতে পরিমাণমতো ঘি দিয়ে ভাল করে মেশান।

৪) ঠান্ডা হলে হাত দিয়ে ভাল করে মেখে তাতে গোলাপ জল দিয়ে দিন।

৫) তারপর একটি ওভেনপ্রুফ পাত্রে ঘি মাখিয়ে তাতে সন্দেশ বানানোর মিশ্রণটা ঢেলে হাত দিয়ে সমান করে দিন।

৬) এবার প্রিহিটেড ওভেনে ১৭০ডিগ্রি সেন্টিগ্রেটে ৪০ মিনিট বেক করুন।

৭) ঠান্ডা হলে গেলে নিজের পছন্দমতো আকারের কেটে নিন। ব্যস, তৈরি আপনার পুজো স্পেশাল গাজরের সন্দেশ।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion