Broccoli Soup Recipe : স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রকোলি স্যুপ, জেনে নিন বানানোর সহজ পদ্ধতি

Posted By:

একাধিক পুষ্টিগুণে সমৃদ্ধ ব্রকোলি। বিদেশি এই সবজিটি এখন দেশের সর্বত্রই চাষ হচ্ছে। নানা ধরনের তরকারি তৈরি করা যায় এই সবজিটি দিয়ে। আজ আমরা আপনাদের জানাব ব্রকোলি স্যুপ তৈরির রেসিপি। এক বাটি গরমাগরম ব্রকোলির স্যুপ আপনার পেটও ভরাবে, আবার স্বাস্থ্যকরও হবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারেন এই স্যুপ। তাহলে জেনে নিন ব্রকোলির স্যুপ তৈরির সহজ পদ্ধতি-

Broccoli Soup Recipe

উপকরণ

২৫০ গ্রাম ব্রকোলি

১টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

পরিমাণমতো তেল

৪-৫ কোয়া রসুন কুচি

জল ৩ কাপ

স্বাদ অনুযায়ী লবণ

এক চিমটি গোলমরিচ

১ টেবিল চামচ মাখন

১ টেবিল চামচময়দা

৩০০ এমএল দুধ

১ চা চামচ জিরে গুঁড়ো

এক চিমটি গরম মশলা

আরও পড়ুন : মুখরোচক কিছু খেতে মন চাইছে? বানিয়ে ফেলুন মালাই ব্রকোলি

তৈরির পদ্ধতি

১) ব্রকোলি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নেবেন।

২) পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। তারপর জল, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢাকা দিন।

৩) জল ফুটতে শুরু করলে ব্রকোলি দিয়ে সেদ্ধ করে নিন।

৪) সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার মিক্সিতে ব্রকোলি ও সবজির ষ্টক একসঙ্গে পেস্ট করে নিন।

৫) অন্য একটি প্যানে মাখন গলিয়ে, তাতে ময়দা ও লবণ দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ রান্না করার পর দুধ দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকবেন। মিশ্রণটি একেবারে থকথকে হবে।

৬) তারপর এতে ব্রকোলির পেস্ট, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়ুন কিছুক্ষণ।

৭) এর পর গরম মশলা, লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মিশ্রণটি ভাল ভাবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ব্রকোলি স্যুপ।

৮) এবার ওপর থেকে ফ্রেশ ক্রিম, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন গরমাগরম স্যুপ।

[ of 5 - Users]
Story first published: Monday, November 14, 2022, 19:20 [IST]
X
Desktop Bottom Promotion