Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Bread Gulab Jamun Recipe : বাড়িতে পাউরুটি আছে? বানিয়ে ফেলুন গোলাপ জাম
ভরপেট খাওয়ার পর শেষ পাতে মিষ্টি খাওয়ার নেশা অনেকেরই আছে। কিন্তু সব সময় তো আর ঘরে মিষ্টি মজুত থাকে না। সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে কিনে আনাও সম্ভব হয় না। তাহলে কী করবেন? চিন্তার কিছু নেই! বাড়িতে যদি পাউরুটি থাকে, তা দিয়েই বানিয়ে নিতে পারেন গোলাপ জাম। কী করে বানাবেন? রইল তারই প্রণালী।

উপকরণ
৬-৭ পিস পাউরুটি
গুঁড়ো দুধ - ২ টেবিল চামচ
এক কাপ দুধ (৮০-১০০ এমএল)
পরিমাণমতো সাদা তেল
চিনির সিরা
এক কাপ চিনি
দেড় কাপ জল
২-৩টে ছোটো এলাচ
আরও পড়ুন : পার্বণের দিনে বাড়িতে বানিয়ে ফেলুন কুমড়োর পায়েস, দেখে নিন রেসিপি
তৈরির পদ্ধতি
১) চিনির সিরা - গ্যাসে প্যান বসিয়ে চিনি ও জল দিয়ে ফোটান। জল ফুটতে শুরু করলে এলাচ ফাটিয়ে দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আঁচ বন্ধ করে দিন।
২) পাউরুটির ধারগুলো কেটে বাদ দিন। তারপর সবকটা পাউরুটি ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে পাউরুটির টুকরোগুলো দিয়ে গুঁড়ো করুন।
৩) দুধ জ্বাল দিয়ে ঘন করে নেবেন।
৪) একটি পাত্রে গুঁড়ো করা পাউরুটি ও গুঁড়ো দুধ ভাল করে মিশিয়ে নিন।
৫) তারপর পাউরুটির মিশ্রণে অল্প অল্প করে দুধ ঢেলে মাখাতে থাকুন। একেবারে নরম করে মাখবেন।
৬) পাউরুটির তাল থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে নিন। গোলাপ জামুনের আকারে তৈরি করুন।
৭) এবার কড়াইতে তেল গরম করে তাতে মিষ্টিগুলো দিয়ে দিন। মিষ্টিগুলো ঘন ঘন নাড়তে থাকবেন। গোলাপ জামুনের মতো ব্রাউন করে ভেজে নিন।
৮) মিষ্টিগুলো ভাজা হলে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিন।
৯) চিনির সিরা আবার ফোটাতে থাকুন। ফুটন্ত সিরায় মিষ্টিগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিন। তবে খেয়াল রাখবেন, চিনির সিরা যেন ঘন না হয়ে যায়।
১০) এর পর আঁচ বন্ধ করে দুই ঘণ্টার জন্য সিরায় মিষ্টিগুলো রেখে দিন। তারপর পরিবেশন করুন পাউরুটির গোলাপ জাম।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications