Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Mother's Day Special: মায়ের মিষ্টিমুখ করান নিজের হাতে তৈরি কেক দিয়ে, বানিয়ে ফেলুন ব্ল্যাকবেরি চকোলেট কেক
সুখে, দুঃখে, যে কোনও পরিস্থিতিতে যে মানুষটা সর্বদা নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবেন, তিনি মা। যাবতীয় কষ্ট মনে চেপে রেখে মুখ বন্ধ করে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে লড়াই চালিয়ে যেতে পারেন মা-ই। সন্তানদের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম, যা শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। সেই সকাল থেকে শুরু করে সারাটা দিন ঘরে-বাইরের কাজ সামলানো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তৈরি করা, সবটাই হাসিমুখে সামলে চলেছেন তাঁরা। এত ব্যস্ততার মাঝেও বাড়ির সকলের ভিন্ন ভিন্ন আবদারও পূরণ করেন মায়েরা।
আজ মাতৃ দিবস (Mother's Day)। প্রত্যেক মায়ের জন্য আজকের দিনটা খুব স্পেশ্যাল। সারা বছর যে মানুষটা সকলের খেয়াল রাখেন, আজ তাঁর জন্য স্পেশাল কিছু তো করতেই হয়। মাদার্স ডে উপলক্ষ্যে মায়ের জন্য বানিয়ে ফেলুন ব্ল্যাকবেরি চকোলেট কেক। নিজের হাতে তৈরি কেক দিয়েই মায়ের মিষ্টিমুখ করান।

উপকরণ
এক কাপ ব্ল্যাকবেরি, আধা কাপ গুঁড়ো করা চিনি, ১/৪ কাপ দুধ, এক চিমটি
দারুচিনি গুঁড়ো, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, ১ চা চামচ বেকিং পাউডার,
আধা কাপ মাখন, ২টো ডিম, ১ টেবিল চামচ ব্রাউন সুগার, সামান্য লবণ, আধা
কাপ ময়দা, ২ টেবিল চামচ কোকো পাউডার, ১০০ গ্রাম হুইপড ক্রিম, ২ টেবিল
চামচ রাস্পবেরি জ্যাম, ১ টেবিল চামচ লবণবিহীন মাখন (unsalted
butter)।
প্রণালী
ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন। বেকিং পাউডার, ময়দা, কোকো
পাউডার, দারুচিনি গুঁড়ো, চিনি গুঁড়ো, এই সমস্ত উপাদানগুলি একসঙ্গে
একটি বড় বাটিতে চালুনি দিয়ে ভাল ভাবে চালিয়ে নিন। এতে গলানো মাখন
দিয়ে ফেটান ভাল করে। দেখবেন যাতে কোনও ঢেলা না থাকে। একেবারে মসৃণ
পেস্ট তৈরি করুন।
একটি আলাদা পাত্রে ডিম ফেটান। এতে দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে পুনরার ভাল করে ফেটিয়ে নিন। এবার ডিমের মিশ্রণের সঙ্গে কোকো পাউডারের মিশ্রণ একসঙ্গে নিয়ে ফেটাতে থাকুন। খেয়াল রাখবেন যাতে কেকের মিশ্রণে কোনও ঢেলা না থাকে। একেবারে মসৃণ ব্যাটার তৈরি করুন। এবার এই কেকের ব্যাটারে অর্ধেক ব্ল্যাকবেরি দিয়ে মিশিয়ে নিন।
একটি কেক প্যানে সামান্য মাখন লাগিয়ে নিন। কেকের ব্যাটারটি এই প্যানে ঢেলে ছড়িয়ে দিন চারিদিকে। অন্য একটি পাত্রে ব্রাউন সুগার, লবণবিহীন মাখন এবং ১ টেবিল চামচ ময়দা একসঙ্গে মেশান। কেকের ব্যাটারের উপর এটি ঢেলে দিন। এবার কেকের প্যানটি প্রি-হিট করা ওভেনে দিয়ে দিন। ৩০-৪০ মিনিট বেক করুন। কেক তৈরি হয়ে গেলে বের করে ঠান্ডা হতে দিন।
সবশেষে, হুইপড ক্রিম এবং রাস্পবেরি জ্যাম একসঙ্গে ফেটিয়ে কেকের উপর ছড়িয়ে দিন। টাটকা ব্ল্যাকবেরিও ছড়িয়ে দিন। এবার পরিবেশন করুন ব্ল্যাকবেরি চকোলেট কেক।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications