Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Bhetki Tawa Fry Recipe : বিকেলে বাড়িতে আত্মীয় আসবে? ঝটপট বানিয়ে নিন ভেটকি তাওয়া ফ্রাই, রইল রেসিপি
খাবার পাতে মাছের যে কোনও পদ দেখলেই মাছ পাগল বাঙালির মুখে চওড়া হাসি ফুটে ওঠে। মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা। রোজকার খাওয়াদাওয়া হোক বা কোনও অনুষ্ঠান বাড়ি, মাছের পদ থাকবেই থাকবে।
বাঙালির অন্যতম প্রিয় মাছ ভেটকি। কালিয়া হোক কিংবা পাতুরি, ফিশ ফ্রাই বা কাটলেট - বহু রূপেই ভেটকি জয় করেছে বাঙালির মন। তবে আজ আপনাদের জানাব একেবারে ভিন্ন স্বাদের ভেটকির রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই পদটি। তাহলে জেনে নিন ভেটকি তাওয়া ফ্রাই তৈরির পদ্ধতি।

উপকরণ
৫-৬টা ভেটকি মাছের ফিলে
আধ কাপ টক দই
এক কাপ ময়দা
হাফ চামচ রসুন বাটা
এক চামচ আদা বাটা
ধনেপাতা কুচি
পুদিনা পাতা কুচি
এক চামচ লেবুর রস
কাঁচা লঙ্কা কয়েকটা
তেল পরিমাণমতো
এক চা চামচ গোলমরিচ গুঁড়ো
মাখন পরিমাণমতো
স্বাদ মতো লবণ
আরও পড়ুন : বাড়িতেই বানান রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই, দেখুন রেসিপি
তৈরির পদ্ধতি
১) ভেটকির ফিলেগুলো ভাল করে ধুয়ে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন।
২) কাঁচা লঙ্কা, পুদিনা পাতা ও ধনেপাতা একসঙ্গে বেটে নিয়ে তাতে টক দই, তেল, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে মেখে নিন ভাল করে।
৩) মশলার পেস্টটি মাছের গায়ে ভাল করে মাখিয়ে রেখে দিন আধ ঘণ্টা।
৪) একটা ননস্টিক তাওয়া গরম করে তাতে পরিমাণ মতো মাখন দিয়ে গলিয়ে নিন। এবার মাছগুলো ময়দায় মাখিয়ে প্যানে ছেড়ে দিন। উল্টে-পাল্টে দু'পাশ কড়া করে ভেজে নিন।
৫) মাছগুলোর দুই দিক ভাল করে ভাজা হয়ে গেলে আঁচ বন্ধ করে প্লেটে তুলে নিন। স্যালাড আর কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভেটকি তাওয়া ফ্রাই।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications