Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ঝালমুড়ি তো প্রায়ই খান, এবার মুড়ি দিয়েই বানিয়ে ফেলুন পকোড়া
যত খানি না খিদে মেটানোর, তার চেয়ে বেশি রসনাতৃপ্তির খাবার হল মুড়ি। বিশেষ করে, বাঙালির সন্ধ্যার জলখাবার মানেই মুড়ি-চপ আর না হয় ঝাল ঝাল করে মুড়ি মাখা। অনেকে আবার চায়ের সঙ্গেও মুড়ি খেতে পছন্দ করেন। কিন্তু কখনও মুড়ির পকোড়া খেয়েছেন কি? এবার এই অতি পরিচিত মুড়ি দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে মুড়ির পকোড়া। রইল রেসিপির হদিশ।

মুড়ির পকোড়া তৈরির উপকরণ
২৫০ গ্রাম মুড়ি
২টো আলু সেদ্ধ
২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো
কয়েকটা কাঁচা লঙ্কা
স্বাদমতো নুন
চাট মশলা ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
আদা কুচি
আধা কাপ ক্যাপমিকাম কুচি
ধনে পাতা কুচি
আধা কাপ বেসন
চালের গুঁড়ো পরিমাণমতো
ভাজার জন্য সাদা তেল
আরও পড়ুন: বাসি ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া, দেখে নিন পদ্ধতি
মুড়ির পকোড়া তৈরির পদ্ধতি
১) বড় বাটিতে মুড়ি, আলু সেদ্ধ, আদা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপমিকাম কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি ভালো করে মাখিয়ে নিন।
২) এরপর এতে চাট মশলা, জিরে গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নিন সবকটি উপকরণ।
৩) সব উপকরণ ভালো ভাবে মাখানোর পর, ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল পকোড়ার আকারে গড়ে নিন।
৪) কড়াইতে তেল গরম করে এক এক করে পকোড়া দিয়ে ভাজতে থাকুন।
৫) পকোড়া লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন।
৬) পকোড়ার উপর থেকে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করন গরম গরম মুড়ির পকোড়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications