পোস্ত ইলিশ রেসিপি

বৃষ্টি আসতেই প্রতিটি বাঙালিরই মনটা কেমন ইলিশ ইলিশ করে ওঠে, তাই না! সেই কারণেই তো আজ বোল্ডস্কাইয়ের রান্না ঘরে বাঙালির দুটি সবথেকে পছন্দের জিনিসকে একসঙ্গে পরিবেশন করার চেষ্টা করা হবে।

Posted By: Nayan

বৃষ্টি আসতেই প্রতিটি বাঙালিরই মনটা কেমন ইলিশ ইলিশ করে ওঠে, তাই না! সেই কারণেই তো আজ বোল্ডস্কাইয়ের রান্না ঘরে বাঙালির দুটি সবথেকে পছন্দের জিনিসকে একসঙ্গে পরিবেশন করার চেষ্টা করা হবে। কী এই দুটি উপকরণ? এক হল পোস্ত এবং অপরটি হল ইলিশ। আর এই দুটি উপকরণ সহযোগে আজ যে পদটি বানানো হবে তা হল পোস্ত ইলিশ। ডিশটির স্বাদ বাড়তে অল্প করে যোগ করা হবে দইও।

পোস্ত ইলিশি বানাতে সময় লাগবে- ২০ মিনিট

উপকরণ গোছাতে সময় লাগবে- ১০ মিনিট

পরিবেশন করবেন- ১ কড়াই

বৃষ্টি আসতেই প্রতিটি বাঙালিরই মনটা কেমন ইলিশ ইলিশ করে ওঠে, তাই না!

যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. ইলিশ মাছ- ৫০০ গ্রাম
২. সরষের তেল- ৩ চামচ
৩. কালোঞ্জি- হাফ চামচ
৪. লঙ্কা গুঁড়ো- হফ চামচ
৫. হলুদ গুঁড়ো- হাফ চামচ
৬. দই- ৩ চামচ
৭. জল- হাফ কাপ
৮. পোস্ত বাটা- হাফ চামচ
৯. সরষে বাটা- হাফ চামচ
১০. কাঁচা লঙ্কা- ৫ টা
১১. নুন- স্বাদ অনুসারে

রান্নার পদ্ধতি:
১. মাছের পিসগুলি ভাল করে ধুয়ে নিয়ে তাতে নুন মাখিয়ে কম করে ১০ মিনিট রেখে দিন।
২. যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ পোস্ত এবং সরষের পেস্টটা বানিয়ে নিন।
৩. এবার একটা বাটিতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দই, নুন এবং জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। সঙ্গে মেশান আগে তেকে বানানো পোস্ত এবং সরষের পেস্টটাও।
৪. একটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল নিয়ে হালকা আঁচে গরম করুন। যখন দেখবেন তেলটা ভাল রকম গরম হয়ে গেছে, তখন তাতে কাঁচা লঙ্কা এবং কালোঞ্জি দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন।


৫. এবার ইলিশ মাছের পিসগুলি কড়াইয়ে দিয়ে তার উপর আগে থেকে বানানো পেস্টটা দিয়ে দিন। মাছের গায়ে পেস্টটা ভাল করে লেগে যাওয়ার পর কড়াইয়ের মুখটা ঢাকা দিয়ে দিন।
৬. ১০ মিনিট পরে স্বাদ অনুসারে নুন মেশান। যখন দেখবেন মাছটা ভাল রকম রান্না হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে দিন।
৭. আপনার পোস্ত ইলিশি তৈরি। এবার ডিশটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion