Poila Baisakh Special Recipe: বছরের প্রথম দিনে তেষ্টা মেটাক ঘরে তৈরি গন্ধরাজ ঘোল!

Posted By:

আজ পয়লা বৈশাখ। শুরু হল নতুন বছর, ১৪৩০ বঙ্গাব্দ। বছরের প্রথম দিনে জম্পেশ খাওয়াদাওয়া তো হবেই। কিন্তু গরমের হল্কায় হাঁসফাঁস অবস্থা সবার। এমন তীব্র গরমে শরীর সুস্থ রাখতে ও পেট ঠান্ডা রাখতে নববর্ষের মেনুতে রাখুন ঠান্ডা পানীয়।

গ্রীষ্মে যে সব শরবতের কদর বাড়ে, তার মধ্যে অন্যতম হল ঘোল। চাঁদি ফাটা গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ঘোল যেন মন জুড়িয়ে দেয়। বাংলার সাবেকি শরবত গন্ধরাজ ঘোল। স্বাদে ও গন্ধে একেবারে অনন্য। তাই এই বছর পয়লা বৈশাখের খাওয়াদাওয়া শুরু করুন ঘরে তৈরি গন্ধরাজ ঘোলে চুমুক দিয়েই।

Gondhoraj Ghol Recipe

গন্ধরাজ ঘোলের উপকরণ - টক দই ২৫০ গ্রাম, স্বাদ অনুযায়ী চিনি ও বিটনুন, আধ কাপ গন্ধরাজ লেবুর রস, ১ চা চামচ গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর পাতা কুচি, ঠান্ডা জল পরিমাণমতো।

গন্ধরাজ ঘোল তৈরির পদ্ধতি - মিক্সিতে টক দই, লেবুর জেস্ট, চিনি, বিটনুন, ঠান্ডা জল একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখবেন যাতে দই এবং চিনি জলে একেবারে মিশে যায়। এর পর গ্লাসে দু'টুকরো বরফ দিন এবং এতে তৈরি করা শরবতটি ঢেলে দিন। এই শরবতে গন্ধরাজ লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিয়ে, উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গন্ধরাজ ঘোল।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion