Begun Kofta Curry Recipe: বেগুন পোড়া দিয়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি, রইল রেসিপি

Posted By:

বেগুন সারা বছরই বাজারে পাওয়া যায়। গরম ভাতে বেগুন ভাজা, ভর্তার নাম শুনলেই কম-বেশি সবার জিভে জল আসে। এবার একটু অন্যরকম ভাবে বেগুন রান্না করে দেখুন। আজ আপনাদের জন্য রইল বেগুন পোড়া কোফতা কারি। দেখে নিন রেসিপি।

Begun Kofta Curry Recipe

উপকরণ

২টো বড় সাইজের বেগুন

পেঁয়াজ কুচি এক কাপ

১টা টমেটো কুচি

কয়েক কোয়া রসুন কুচি

কয়েকটা কাঁচা লঙ্কা কুচি

ধনেপাতা কুচি

২টো শুকনো লঙ্কা

ময়দা আধ কাপ

কর্নফ্লাওয়ার

গোলমরিচ গুঁড়ো হাফ চামচ

লাল লঙ্কা গুঁড়ো আধ চামচ

সামান্য হলুদ গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

পরিমাণমতো তেল

তৈরির পদ্ধতি

১) প্রথমে বেগুনের গায়ে সামান্য তেল মাখিয়ে ভালো করে পুড়িয়ে নিন।

২) পোড়া বেগুনের খোসা ছাড়িয়ে চটকে নিন।

৩) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে রসুন কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিন।

৪) এবার বেগুন দিয়ে দিন। সামান্য হলুদ আর নুন দিন। বেগুনটা খুব ভালো করে কষিয়ে নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন।

৫) বেগুনের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কোফতার আকারে গড়ে নিন।

৬) বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। বেগুনের কোফতাগুলো এই মিশ্রণে ভালো করে মাখিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন।

৭) আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে কোফতাগুলো হালকা ভেজে নিন।

৮) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য জল দিন। ঘন হয়ে এলেই এতে বেগুনের কোফতাগুলো দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে যাবে বেগুনের কোফতা!

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 24, 2023, 21:04 [IST]
X
Desktop Bottom Promotion