Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
খুদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে ফেলুন কলার কাপ কেক! রইল রেসিপি
বাড়ির খুদে সদস্যের খাওয়াদাওয়া নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয় মায়েদের। রোজ রোজ একই ধরনের খাবার খেতে চায় না বাচ্চারা। টিফিনে নতুন কী খাবার দেওয়া যায়, তা নিয়ে চিন্তার শেষ থাকে না।
বাচ্চার পছন্দের পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকটাও নজর দেওয়া উচিত। বাজার থেকে কেনা বার্গার, চিপস, পিৎজা রোজ একেবারেই খাওয়া ভাল না। তাই চটজলদি টিফিনের রেসিপির সুলুক সন্ধান রইল। আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন কলার কাপ কেক। সামান্য কয়েকটি উপকরণে খুব কম সময়েই তৈরি হবে এই কেক। আর খেতেও বেশ সুস্বাদু। দেখে নিন রেসিপি।

উপকরণ
৩টে পাকা কলা, আধ কাপ দুধ, ২টো ডিম, আধ কাপ গলানো মাখন, স্বাদ অনুযায়ী ব্রাউন সুগার, ২ কাপ ময়দা, ১ চা চামচ বেকিং সোডা, ২ চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ।
তৈরির পদ্ধতি
ডিম ফাটিয়ে তার কুসুম এবং সাদা অংশটি আলাদা করে নিন। ডিমের সাদা অংশ বেশ কিছুক্ষণ ধরে ভাল ভাবে ফেটিয়ে নিন। এতে গলানো মাখন, কুসুম এবং দুধ দিয়ে আবারও ফেটান। কলা চটকে রাখবেন। চিনি মিক্সিতে একেবারে পাউডার বানিয়ে নেবেন।
অন্য একটি বাটিতে, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এতে ডিম ও মাখনের মিশ্রণ দিয়ে ফেটান। তারপর এতে ম্যাশ করা কলা দিয়ে দিন। সমস্ত উপকরণ ভাল ভাবে ফেটাতে থাকুন। কেকের ব্যাটার যেন একেবারে থকথকে ও মসৃণ হয়। কোনও ডেলা যাতে না থাকে।
কেকের মিশ্রণ রেডি হয়ে গেলে পেপার কাপে ভরে নিন। তবে পুরো কাপ ভরে দেবেন না। কাপের অর্ধেকটা ভরে দিন, কারণ কেক বেক হওয়ার সময় কেকের মিশ্রণটি ফুলে উঠবে।
৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে মাইক্রোওয়েভ আগে থেকে প্রি-হিট করে রাখবেন। ওভেনে ১৫ মিনিট বেক করে নিন কাপ কেক। তবে কেক যেনো ওভারবেকিং না হয় তাহলেই শক্ত হয়ে যাবে। তাই মাঝেমাঝে চেক করবেন। ব্যস, তৈরি হয়ে গেল কলার কাপ কেক! ঠান্ডা হলে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications