Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Apple Chutney Recipe: আম আনারসের চাটনি তো অনেক হল, এবার চেখে দেখুন আপেলের চাটনি!
Apple Chutney Recipe In Bengali: আপেল শুধু সুস্বাদুই নয়, এই ফলে থাকা গুণের সমাহার মানুষকে সুস্থ রাখতে পারে। আপেলের মধ্যে রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন। এছাড়া আপেলে (Apple) কার্বোহাইড্রেটও পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেলের জবাব নেই। ওজন কমাতেও সাহায্য করে আপেল। এছাড়া, প্রদাহ কমাতে ও হার্ট ভালো রাখতেও দারুণ উপকারী আপেল। এবার আপনার হেঁশেলে বানিয়ে ফেলুন আপেলের চাটনি। জেনে নিন কী ভাবে বানাবেন -

আপেলের চাটনি তৈরির উপকরণ
২টো আপেল
১ চামচ লেবুর রস
আধ চা চামচ সর্ষে
পরিমাণমতো সরষের তেল
জিরে ও মৌরি গুঁড়োর মিশ্রণ ১ চা চামচ
২টো শুকনো লঙ্কা
সামান্য হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
পরিমাণ মতো জল
আরও পড়ুন: অনুষ্ঠান বাড়ির স্বাদে প্লাস্টিক চাটনি বানান আপনার হেঁশেলে, রইল প্রণালী
আপেলের চাটনি তৈরির পদ্ধতি
১) আপেলগুলি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। একেবারে কুচি কুচি করে কেটে ফেলুন।
২) কড়াই গরম করে তাতে জিরে ও মৌরি ভেজে নিন। তেল ছাড়াই ভাজবেন। ভাজা হলে একসঙ্গে দু'টি উপাদান গুঁড়ো করে নিন।
৩) কড়াইয়ে তেল গরম করে গোটা সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।
৪) আপেলের কুচিগুলি দিয়ে একটু ভেজে নিন। আপেলগুলো নরম হয়ে এলে দিয়ে দিন জিরে ও মৌরির গুঁড়ো। অল্প নেড়ে তাতে নুন ও হলুদ দিন।
৫) সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিন। জল শুকিয়ে এলে স্বাদমতো চিনি দিন।
৬) আরও কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিন লেবুর রস। ভাল করে নেড়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে আপেলের চাটনি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications