বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের সঙ্গে জমিয়ে খান আলু টিক্কি, রইল রেসিপি

Posted By:

আলুর প্রতি বাঙালীদের টান একটু বেশিই। ঘরে কোনও সবজি থাকুক বা না থাকুক, আলু সব বাঙালী বাড়িতেই মজুত থাকে। আমিষ, নিরামিষ সব তরকারিতে একটু আলু দেওয়া চাই। আবার, শুধু আলু সেদ্ধ দিয়েই এক থালা ভাত সাবাড় করে দিতে পারে ভোজন রসিক বাঙালী।

ঝালমুড়ি বা চায়ের সঙ্গে তেলেভাজা বলতে প্রথমেই মনে আসে আলুর চপের কথা। তবে আলুর একটু অন্য স্বাদের তেলেভাজা খেতে চাইলে বানিয়ে ফেলুন আলু টিক্কি। বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ জমবে মুচমুচে আলু টিক্কি। রইল সহজ রেসিপি।

Aloo Tikki Recipe

আলু টিক্কির উপকরণ
৫-৬টা সেদ্ধ আলু, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ১ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী বিটনুন ও সাদা নুন, আধা চা চামচ পাতিলেবুর রস, ৩-৪ টেবিল চামচ চালের গুঁড়ো, ভাজার জন্য সাদা তেল।

আলু টিক্কি বানানোর পদ্ধতি
সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিন। একটা বাড়িতে আলু সেদ্ধ চটকে নিন। আলুর সঙ্গে পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, বিটনুন, সাদা নুন, পাতিলেবুর রস ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে নিন। ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

এবার আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল বল করে নিন। তারপর হাতের তালুর সাহায্যে হালকা চ্যাপ্টা করে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে একের পর এক টিক্কি ছাড়ুন। উল্টেপাল্টে লালচে করে ভেজে নিন। পুদিনা চাটনি বা টমেটো সস সহযোগে পরিবেশন করুন মুচমুচে আলু টিক্কি।

[ of 5 - Users]
Story first published: Sunday, June 25, 2023, 18:47 [IST]
X
Desktop Bottom Promotion