বাড়িতেই বানান সুস্বাদু আলুর পরোটা, দেখে নিন রেসিপি

Posted By:

আলুর পরোটা বেশ জনপ্রিয় একটি খাবার। সস বা আচারের সঙ্গে সুস্বাদু এই খাবারের কোনও তুলনাই হয় না। আর বাঙালির অন্যতম প্রিয় সবজি হল আলু, তাই আলুর পরোটা খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে যেহেতু বাইরের খাবার খাওয়া প্রায় বন্ধ, তাই যদি বাড়িতেই মাঝে মাঝে মুখরোচক খাবার বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? আজ দেখে নিন বাড়িতেই আলুর পরোটা বানানোর সহজ পদ্ধতি।

Aloo Paratha Recipe

আলুর পরোটা তৈরির উপকরণ

দুই কাপ আটা

দুটো সেদ্ধ আলু

পরিমাণমতো লাল লঙ্কা গুঁড়ো

দেড় চা চামচ গোটা জিরে

এক টেবিল চামচ গোটা ধনে

দুই চা চামচ আদা কুচি

পরিমাণমতো কাঁচা লঙ্কা কুচি

এক টেবিল চামচ ধনেপাতা কুচি

আলুর পরোটা তৈরির পদ্ধতি

স্বাদমতো নুন

পরিমাণমতো তেল বা ঘি

আরও পড়ুন : বিকেলের টিফিনে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন মোগলাই পরোটা, দেখে নিন রেসিপি

আলুর পরোটা তৈরির পদ্ধতি

১) একটা বাটিতে দুই কাপ আটা নিন। তাতে সামান্য নুন, জল দিয়ে ভালভাবে মেখে নিন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন।

২) এবার অন্য একটি পাত্রে দুটো সেদ্ধ আলু নিয়ে ম্যাশ করে নিন। তাতে নুন, লাল লঙ্কা গুঁড়ো, দেড় চা চামচ গোটা জিরে, এক টেবিল চামচ গোটা ধনে, দুই চা চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এক টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।

৩) তারপর মেখে রাখা আটার তাল থেকে বড় বড় করে লেচি কেটে নিন।

৪) এক একটা লেচি গোল করে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন।

৫) তারপর এক একটা লেচির মধ্যে আলুর পুর দিয়ে ভালভাবে আটকে বেলে নিন।

৬) এবার গ্যাসে তাওয়া গরম করে পরোটা দিয়ে উভয় দিক সেঁকে নিন ভালভাবে, তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়।

৭) পরোটার উভয় দিক হালকা স্যাঁকা হয়ে গেলে, প্রথমে একটা পিঠে হাফ টেবিল চামচ ঘি দিয়ে চামচের সাহায্যে পরোটার উপর ভালভাবে ছড়িয়ে দিন। তারপর অন্য পিঠেও ঘি দিয়ে চামচের সাহায্যে পরোটার উপর ভালভাবে ছড়িয়ে দিন। উভয় দিক ভালভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। আপনি চাইলে তেল ব্যবহার করতে পারেন।

৮) সস বা আচারের সাথে পরিবেশন করতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Monday, July 26, 2021, 19:37 [IST]
X
Desktop Bottom Promotion