Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Parenting Tips: শীতে খুদেকে রোজ তেল মালিশ করছেন? সঠিক তেল বেছে না নিলেই কিন্তু বিপদ!
Parenting Tips: শীতকাল অনেকের পছন্দ হলেও এই মরশুমে সবাই অসুস্থ হয়ে পড়ে। শীত আসতেই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এসব সমস্যায় ভুগতে থাকেন। এই মরশুম সবথেকে বেশি চ্যালেঞ্জিং হয় শিশুদের জন্য।
কারণ তাদের এই সময় বেশি ঠাণ্ডা লাগার প্রবণতা থাকে। আর খুদের ঠাণ্ডা লাগা মানেই খাওয়াদাওয়াতে অনীহা ও কান্নাকাটি। রাতে ঘুমাতে না পেরে তাদের তো কষ্ট হয়, সঙ্গে বাড়ে মা-বাবার চিন্তাও।

শীতে শিশুদের সর্দি-কাশির সমস্যা (Children's cold and cough problem) থেকে বাঁচানোর জন্য তেল মালিশ ভীষণ কার্যকরী। শুধু তাই নয়, শিশুদের স্বাস্থ্য এবং বিকাশের জন্য তেল মালিশ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রায়শই আমরা আমাদের বাড়ির বড়দের পরামর্শে শিশুদের তেল দিয়ে মালিশ করি। বাবা অথবা মা তেল মালিশ করলে তাঁদের স্পর্শ অনুভব করে শিশু। শিশুর বৃদ্ধির জন্য এই 'টাচ্ থেরাপি' (Touch therapy) ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনার এই তেল মালিশ (Baby oil massage) বাড়িয়ে তুলতে পারে শিশুর স্বাস্থ্য সমস্যা।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শিশু বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় আপনার শিশুর উপর যে তেল ব্যবহার করছেন, তা তার স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। বহু যুগ ধরে হাইড্রেটেড রাখার জন্য সর্ষের তেল ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু এতে শিশুর স্বাস্থ্য সমস্যা বাড়বে। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, আপনার শিশুর সুস্বাস্থ্য ও বিকাশের জন্য কোন তেল মালিশ করা উচিত নয়?
- সর্ষের তেল
আপনার শিশুকে মালিশ করার জন্য কখনই সর্ষের তেল ব্যবহার করা উচিত নয়। শিশু বিশেষজ্ঞরা বলছেন, সদ্যোজাতদের তেল মালিশের জন্য সর্ষের তেল ব্যবহার এড়িয়ে চলতে হবে। সর্ষের তেল দিয়ে মালিশের সময় অনেক ক্ষেত্রে তেল শিশুর নাকে ঢুকে যায়। সর্ষের তেলের ঝাঁজে শিশুদের কষ্ট ও অস্বস্তি হতে পারে। এছাড়াও কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে ভুগতে পারে আপনার শিশু। সঙ্গে শিশুর ত্বক জ্বালা করে, রযাশও বেরোয়। তাই এই তেল এড়িয়ে চলাই ভালো।
- অলিভ অয়েল
আপনি যদি আপনার শিশুকে মালিশ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন, তাহলে তা বন্ধ করা উচিত। শিশুদের অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করলে তাদের শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। অনেক সময়, এর কারণে ত্বকের রঙও পরিবর্তন হতে শুরু করে। আবার অলিভ অয়েলে থাকা অ্যালোয়িক অ্যাসিডও কোনও কোনও শিশুর শরীরে অ্যালার্জি বা রযাশের কারণ হতে পারে। তাই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনি এই তেল দিয়ে আপনার শিশুকে ম্যাসাজ করতে পারেন।
- কোন তেল ব্যবহার করা যেতে পারে?
শিশু বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেলের বদলে শিশুর তেল মালিশের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে নারকেল তেল। এটি শিশুদের জন্য খুবই উপকারী। নারকেল তেল ব্যবহার করলে আপনার শিশুর ত্বক আর্দ্র থাকে এবং বিভিন্ন ধরণের ত্বকের সমস্যা থেকেও সুরক্ষিত থাকে। তবে যদি শিশুর ত্বক সম্পর্কিত কোনও সমস্যা থাকে, তাহলে নারকেল তেল ব্যবহারের আগেও চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত।



Click it and Unblock the Notifications