Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শিশুর দ্রুত বৃদ্ধি চান? খাদ্যতালিকায় রাখুন ভিটামিন ই সমৃদ্ধ এই খাবারগুলি
মা-বাবা হওয়ার পর পরই হাজারটা চিন্তা তাঁদের মাথায় ঘোরাঘরি করে। তারমধ্যে সবথেকে বেশি চিন্তার কারণ শিশুর সুস্বাস্থ্য। কারণ, এই সময় শিশুরা ঠিকভাবে খেতে চায় না। খাবার না খেয়েই উঠে পড়ে। ফলে শরীরে সঠিক পুষ্টির অভাব থেকেই যায়। পুষ্টির অভাবে আবার বারবার শিশুরা অসুস্থও হয়ে পড়ে।
ইতিমধ্যেই বর্ষাকাল এসেছে, এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় খুব সহজেই যেকোনও সংক্রমণের ঝুঁকি বাড়ে। অনেক সময় মা-বাবার অভিযোগ থাকে, তাঁদের শিশুর সঠিক বৃদ্ধি হচ্ছে না। বারবর অসুস্থ হয়ে পড়ছে। কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ হল, শিশুদের খাবারে স্বাস্থ্যকর পুষ্টির অভাব। যার অন্যতম হল ভিটামিন ই।

এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা কোষকে ফ্রি র্যাডিক্যালের থেকে রক্ষা করে। তাই শিশুদের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ই। চলুন এই ভিটামিন ই শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক-
শিশু বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এছাড়াও কোষের ক্ষয় নিরাময় করে ত্বক ও চুলকে স্বাস্থ্যকর করে তোলে। শুধু তাই নয়, এটি ক্যানসারের মতো বিপজ্জনক রোগ থেকেও রক্ষা করে। তাহলে কী কী খাওয়াবেন শিশুদের?
- ডিম
ডিম একটি সুপার ফুড, হিসাবে কাজ করে। এটি শরীরের ভিটামিন ই-এর ঘাটতি মেটাতে পারে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন ধরনের মিনারেল। যা শিশুর বৃদ্ধির জন্য সহায়ক।
- মাছ
শিশুদের সপ্তাহে অন্তত ২ দিন বাচ্চাদের মাছ খেতে দিন। মাছ ভিটামিন ই-এর ঘাটতি দূর করার পাশাপাশি ভিটামিন ডি এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতিও দূর করে।
- কিউই
শিশুদের ফলের মধ্যে কিউই খাওয়াতে পারেন। যার স্বাদে মিষ্টি-টক জাতীয়। এতে ভিটামিন ই, সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে।
- অ্যাভোকাডো
ফলের মধ্য়ে খাওয়াতে পারেন অ্যাভোকাডো। এতে ভিটামিন ই-এর ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব। এছাড়াও এরমধ্যে রয়েছে ভিটামিন সি ছাড়াও কে, বি, ফোলেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, ওমেগা ৩। তাই খাদ্যতালিকায় অ্যাভোকাডো অন্তর্ভুক্ত করলে তা শিশুদের বৃদ্ধিতে সহায়ক।
- ব্রকলি
তবে সবজির মধ্যে ব্রকলি রাখতে পারেন। এটি স্যালাড বা সবজি হিসাবে শিশুদের খাওয়াতে পারেন। ব্রকলি ভিটামিন ই-এর একটি বড় উৎস। এছাড়াও এতে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন কে রয়েছে, যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়।
- বাদাম
বাদাম আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, বাদাম ভিটামিন ই সমৃদ্ধ। এছাড়াও এতে ফাইবার, প্রোটিন, ভালো ফ্যাট ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান পাওয়া যায়। যা শিশুদের ত্বকের কোষ ও মস্তিষ্কের জন্য উপকারী।



Click it and Unblock the Notifications