Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Urinary Tract Infection in Children: মূত্রনালীর সংক্রমণে ভুগছে না তো আপনার বাচ্চা? বুঝবেন কী ভাবে?
মূত্রের মাধ্যমেই আমাদের শরীর থেকে বর্জ্য ও টক্সিন বাইরে বেরিয়ে যায়। যে কারণে মূত্রনালীকে বলা হয় মানব দেহের নিষ্কাশন ব্যবস্থা। কিন্তু অনেক সময় মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হানা দেয়। সঠিক সময়ে এর চিকিৎসা না করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে।
শুধু বড়দেরই নয়, এই রোগে আক্রান্ত হতে পারে খুদেরাও। বিশেষ করে মহিলা এবং অল্প বয়সী মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ইউটিআই। বাচ্চাদের মূত্রনালীর সংক্রমণ হলে বুঝবেন কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক, এই রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়।

বাচ্চাদের UTI হওয়ার কারণ কী?
ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) অনুসারে, বাচ্চাদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ হওয়ার প্রধান কারণ হল ব্যাক্টেরিয়া। শরীর থেকে কোনও ব্যাক্টেরিয়া যদি কোনও ভাবে মূত্রনালীতে প্রবেশ করে, তখনই সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়।
মলত্যাগ করার পর বাচ্চারা অনেক সময় পেছন থেকে সামনের দিকে মুছে দেয়, তখনই সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। তাছাড়া, ব্যাকটেরিয়াযুক্ত মল-মূত্রের ছোটো কণাগুলি শিশুর মূত্রনালীতে প্রবেশ করলে, সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। আবার বাচ্চাকে অনেক ক্ষণ ভিজে ডায়াপার পরিয়ে রাখলেও মূত্রনালিতে সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকে যায়।
ইউটিআই হলে বুঝবেন কী ভাবে?
ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণের সাধারণ লক্ষণগুলি হল - প্রচন্ড জ্বর, বমি, ক্লান্তি, অলসতা, দুর্বলতা, বিরক্তি, ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)।
এ ছাড়াও এই রোগের আরও কয়েকটি লক্ষণ হল - প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিছানায় প্রস্রাব করে ফেলা, পেটে ব্যথা, প্রস্রাবে দুর্গন্ধ এবং ফেনা হওয়া।
সংক্রমণ এড়াতে কী করবেন?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস (NIDDK) অনুসারে, মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে হলে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল ও তরল জাতীয় খাবার খাওয়ান, শৌচাগারের পরিচ্ছন্নতা বজায় রাখুন, বাচ্চাকে ঢিলেঢালা পোশাক পরান, দীর্ঘক্ষণ ভিজে ডায়াপার পরিয়ে রাখবেন না। এই সব নিয়ম সঠিকভাবে মেনে চললেই বাচ্চাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারবেন।



Click it and Unblock the Notifications

