Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতকালে আপনার শিশুর শুষ্ক ত্বকের যত্ন নিন, রইল সহজ কিছু টিপস
Winter Skin Care for Babies: সারা বছর ত্বক যেমনই রাখুন না কেন, শীতকাল এলেই ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি হয়ে ওঠে। বিশেষ করে বাড়িতে নবজাতক শিশু বা ছোটো বাচ্চা থাকলে তাদের ক্ষেত্রে এটি আবশ্যিক। শুষ্ক-রুক্ষ, ঠান্ডা আবহাওয়ায় শিশুর ত্বক সহজেই শুকিয়ে যায়। বড়দের তুলনায় বাচ্চাদের ত্বক অনেক বেশি নরম আর সংবেদনশীল। যার ফলে তারা খুব শীঘ্র আর্দ্রতা হারিয়ে ফেলে। যার জন্যই ঋতুবদলের সময় ওদের ত্বকজনিত রোগভোগের আশঙ্কাও থাকে বেশি।
শীতকালে বাচ্চাদের চামড়া শুকিয়ে যায়, ফেটে যায়, অ্য়ালার্জি, সংক্রমণ, ব়্যাশ, চুলকানি, একজিমা পর্যন্ত হয়। তাই শীতের সময় আপনার শিশুর ত্বকের যত্ন নেওয়া এবং সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা দরকার। ঘরোয়া পদ্ধতিতেই কী ভাবে বাচ্চার ত্বকের যত্ন নেবেন, জেনে নিন এখানে।

ত্বক আর্দ্র রাখুন
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই বাচ্চার ত্বকের যত্নের জন্যে সব থেকে জরুরি হল ময়েশ্চারাইজার। স্নানের পর বাচ্চার গোটা শরীরে রোজ ময়েশ্চারাইজার প্রয়োগ করুন, এতে ত্বক আর্দ্র আর নরম থাকবে। সুগন্ধি-মুক্ত, হাইপোঅ্যালার্জেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করা সবচেয়ে উপকারী হবে। এ ছাড়া, স্তন্যপান বা অন্য কোনও পানীয়ের মাধ্যমে শিশুর শরীরে যাতে পর্যাপ্ত তরল যায় সে দিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। শরীর হাইড্রেড থাকলে ত্বকও ভেতর থেকে আর্দ্র থাকবে।
স্নান করানো
উষ্ণ জলে বাচ্চাকে স্নান করান। অতিরিক্ত গরম জল ত্বকের প্রাকৃতিক তেল শুষে নিতে পারে, যার ফলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। তবে রোজ স্নান করালে উল্টো বিপদ হতে পারে। শীতকালে তাই সপ্তাহে তিন-চারবার স্নান করানোই ভালো।
আর স্নানের সময় যদি সাবান মাখাতে হয়, তাহলে বেবি ক্লিনজার ব্যবহার করুন। যে কোনও সাবান বাচ্চার গায়ে প্রয়োগ করবেন না। কোন সাবান বাচ্চার জন্য উপকারী হবে, তা জানতে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
গরম পোশাক
শীতকালে শিশুকে গরম পোশাক পরানো আবশ্যক। তবে প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিয়ে রাখলে শিশুর শরীর গরম হয়ে যেতে পারে এবং ত্বকে জ্বালা, চুলকানি, লালচেভাব দেখা দেবে। শিশুর ত্বকের ভেতরে যাতে স্বাভাবিক হাওয়া চলাচল করে তাই সুতির পোশাকই ব্যবহার করুন। এমনকী শিশুর ত্বক নরম রাখতেও সুতি কাপড় খুব কাজের। এ ছাড়া, বাচ্চাকে সিন্থেটিক জামাকাপড় পরাবেন না। এর থেকে বাচ্চার অ্যালার্জি বা ফুসকুড়ি হতে পারে।
সানস্ক্রিন প্রয়োগ করুন
শিশুকে নিয়ে বাইরে বেরোনোর থাকলে ভালো ভাবে পোশাক পরিয়ে তবেই বার করবেন। নাহলে বাইরের হাওয়া বাতাসে সদ্যোজাতের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাশাপাশি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাচ্চার ত্বক সুরক্ষিত রাখতে, শরীরের খোলা অংশে বেবি-সেফ সানস্ক্রিন লাগাতে হবে।
তেল মালিশ
শিশুর ত্বক ভালো রাখতে প্রতি দিন তেল মালিশ জরুরি। হালকা গরম তেল দিয়ে বাচ্চাদের প্রতি দিন মালিশ করলে ত্বকের আর্দ্রতা যেমন বজায় থাকে, তেমন দেহে রক্ত সঞ্চালনও ভালো হয়। শিশুর ত্বক হয়ে ওঠে নরম ও উজ্জ্বল। এমনকী ঠান্ডা লাগার ধাত থাকলে তাও সারিয়ে তোলে তেল মালিশ।
ভিজে ডায়াপার
শীতকালে বেশিক্ষণ ভিজে জামা বা ডায়াপার পরিয়ে রাখলে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। আর, ভেজা ডায়াপার যত বেশি শিশুর ত্বকের সংস্পর্শে থাকবে ত্বকে তত বেশি ফুসকুড়ি হবে। তাই কিছুক্ষণ পর পরই খেয়াল করা উচিত পোশাক ভিজে গিয়েছে কি না। ভেজা জামা বা ডায়াপার সঙ্গে সঙ্গে বদলে দিন।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।



Click it and Unblock the Notifications
