Parenting Tips: বাবা-মায়ের এই অভ্যাস গড়ে তুলবে শিশুর ভবিষ্যৎ, রইল প্যারেন্টিং টিপস

By Bhagysree Sarkar

Parenting Tips: প্রত্যেক মা-বাবার জীবনের সবথেকে বড় স্বপ্ন থাকে ছেলেমেয়ে যাতে মানুষের মত মানুষ হয়। শিশুকের সেইজন্য ছোট থেকেই শৃঙ্খলাবদ্ধ (disciplined) করা উচিত। মনে রাখবেন, একজন সুশৃঙ্খল শিশু শুধু ভবিষ্যতে সফল হয় না, সমাজের একজন আদর্শ মানুষও (ideal person in society) হয়ে ওঠে। শিশুদের শৃঙ্খলা শেখানো শুনতে সহজ লাগলেও কিন্তু বাস্তবে ভীষণ কঠিন। এক্ষেত্রে সাহায্য করবে অভিভাবকদের কিছু অভ্যাস। মা-বাবার এই অভ্যাসেই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে শিশু।

একথা অস্বীকার করার নয় যে, শিশুরা যদি সুশৃঙ্খল থাকে এবং ভালো কিছু শেখে, তাহলে তাদের ভবিষ্যৎ আরও নিরাপদ হবে। চলুন আজকে এই প্রতিবেদনে আমরা আপনাকে সেই অভ্যাসগুলি সম্পর্কে বলবো, যা প্রতিটি মা-বাবার তাদের জীবনে গ্রহণ করা উচিত।

Parenting Tips

ছবি সৌজন্য- pexels

  • মনে রাখবেন, নিয়ম শিশুদের সীমার মধ্যে থাকতে শেখায়। এজন্য মা-বাবার উচিত, বাড়িতেই কিছু নিয়ম তৈরি করে তা নিজেরাও মেনে চলা। এতে শিশুরা যখন আপনাকে নিয়ম মেনে চলতে দেখবে, তখন তারাও আপনার কাছ থেকে একই জিনিস শিখবে।
  • প্রত্যেক মা-বাবার অন্যতম কর্তব্য হল তাদের শিশুদের মধ্যে সহানুভূতিবোধ গড়ে তোলা। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখানো। এতে আপনার শিশু অনুগ্রহ ও দানশীলতার অনুভূতি বুঝতে পারবে। বড় হয়ে তারাও এই পথে চলবে।
  • সময়কে কীভাবে কাজে লাগাতে হয়, তা কেবল মা-বাবাই নয়, শিশুদেরও ভালভাবে শেখাতে হবে। অভিভাবকদের সমস্ত কাজ সময়মতো শেষ করতে হবে। এরপর শিশুর পড়াশুনা, খেলাধুলা, খাওয়া এবং বিশ্রামের মতো তাদের কাজ সময়মতো করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শিশুদের মধ্যে সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে ওঠে।
  • মা-বাবার উচিত সময়ে সময়ে শিশুদের উৎসাহিত করা। অর্থাৎ তাদের ছোট কৃতিত্বের প্রশংসা করুন। যাতে তারা শৃঙ্খলা অনুসরণ করতে পারে। এতে তাদের আত্মবিশ্বাসও বাড়বে। সঙ্গে তারা শৃঙ্খলার গুরুত্বও বুঝবে।
  • মনে রাখবেন, শৃঙ্খলা মানে আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। শিশুদের শেখান যে তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা এক ঘণ্টা পড়াশুনা করবে। তাহলে এক ঘণ্টা খেলতে পারবে। এইভাবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
  • সঙ্গেই মাথায় রাখতে হবে, ছোট কিছুর জন্য শিশুদের বকাঝকা, তাদের শৃঙ্খলাবদ্ধ করতে পারে না। তাই শিশুদের বকাবকি না করে, তাদের ভালোবেসে বুঝিয়ে ভুল শোধরান।
  • এছাড়াও সমালোচনা শিশুদের নিরুৎসাহিত করতে পারে। তাই সমালোচনা করবেন না। বরং কৃতজ্ঞতা প্রকাশ করা শেখান। এতে অন্যদের প্রতি কৃতজ্ঞতা দেখানো কতটা গুরুত্বপূর্ণ, তা তারা বুঝতে পারবে।

Story first published: Friday, November 22, 2024, 14:23 [IST]
X
Desktop Bottom Promotion