কৈশোর গর্ভাবস্থা সমস্যা

By Tulika Ghoshal

জীবনের সবকিছু নিজস্ব সময়ে হয়ে থাকে|যেহেতু মানুষ, বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি, প্রকৃতি মাতা সবকিছুর জন্য তাকে তৈরী করে দেয়|যা কিছু প্রকৃতির নিয়মের আগে ঘটে বা পরে, তা সমস্যা সৃষ্টি করে|কৈশোর গর্ভাবস্থা এমনই এক ধরণের সময়ের আগে ঘটা সমস্যা|

গর্ভাবস্থা এমন একটি অধ্যায় যা প্রত্যেক নারীর স্বপ্ন|সন্তান ধারণ এবং তারপর তার জন্ম দেওয়া আপনাকে এক স্রষ্টার অনুভূতি দিয়ে থাকে|কিন্তু যখন গর্ভাবস্থা অপ্রত্যাশিতভাবে আসে, এই আনন্দ ও উত্তেজনা অনেকটাই কমে যায়|

আপনার ঘরের কিশোর কিশোরী যা জানতে চায়

আসলে কৈশোর গর্ভাবস্থার প্রচুর সমস্যা হয়ে থাকে|একদিকে মা ও শিশুকে বিশাল শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়, এবং অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাও কম হয় না| কম বয়সে বিবাহ কৈশোর গর্ভাবস্থা একটি বড় কারণ|যে বয়সে মেয়েটির হেসে খেলে বেড়াবার কথা, সেই বয়সে জোর করে বিবাহ সূত্রে বেঁধে তাকে বিয়ের অঙ্গীকার বজায় রাখার জন্য বাধ্য করা হয়|সময়ের আগে মিলন তাকে ছোট বয়সে গর্ভবতী করে যার ফলে তার এবং শিশুর স্বাস্থ্য ব্যাহত হতে পারে|

তবে কখনও কখনও কিশোরীরা তাদের অসতর্কতার কারণে গর্ভবতী হয়ে থাকে এবং কৈশোর গর্ভাবস্থার সমস্যা তাদেরকে ভাবিয়ে তোলে|হ্যাঁ, কৈশোর গর্ভাবস্থার কিছু সমস্যা আছে যা আপনাকে মোকাবেলা করতে হবে|

কৈশোর গর্ভাবস্থা সমস্যা কি ভাবে মোকাবেলা করবেন

এই অবস্থার আরও অনেক কিছু সমস্যা আছে তা জেনে নিন|

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ

কৈশোর অবস্থায় গর্ভবতী হলে তাকে পরিবার এবং সমাজের থেকে প্রচুর চাপের মুখোমুখি হতে হয়| এর থেকে উদ্বেগ সৃষ্টি হয় যার ফলাফল হাইপারটেনশন এবং উচ্চ রক্তচাপ | এটা প্রমাণিত যে, কিশোরী মায়েরা কুড়ি বা তিরিশ বছরের মায়েদের থেকে বেশি উচ্চ রক্তচাপে ভোগেন|

প্রি-ম্যাচুওর ডেলিভারি

প্রি-ম্যাচুওর ডেলিভারি

এটি আরেকটি কৈশোর গর্ভাবস্থার স্বাস্থ্য সমস্যা|কিশোরী অবস্থায় একটি মেয়ের শরীর ভবিষৎ মাতৃত্বের জন্য প্রস্তুত হতে থাকে| যদি সেই পরিস্থিতি আসে আপনার শরীর প্রস্তুত হওয়ার আগে, তা প্রি-ম্যাচুওর ডেলিভারির দিকে অগ্রসর হতে পারে যা মা ও শিশুর জন্য জীবনের ঝুঁকি কারণ হতে পারে |

অন্যান্য স্বাস্থ্য সমস্যা

অন্যান্য স্বাস্থ্য সমস্যা

কৈশোরে মায়েরা গর্ভাবস্থার আরও অনেক সমস্যার মুখোমুখি হয়|তারা ওজন হ্রাস, রক্তশূন্যতা, যৌনবাহিত রোগ, স্থূলতা এবং আরো অনেক সমস্যা থেকে ভুগতে পারে| এমনকি মা প্রসবকালীন প্রচুর রক্ত হারাতে পারেন|

বাচ্চার অসুবিধে

বাচ্চার অসুবিধে

শুধু মা নয় বাচ্চা ও এই অকাল গর্ভাবস্থার শিকার হয়| জন্মের সময় কম ওজন একটি সাধারণ সমস্যা| প্রায়ই তারা জন্ডিসের ম্যালেরিয়া ইত্যাদির মত রোগের সঙ্গে জন্ম নেয়| তাছাড়া, মাও তখন যথেষ্ট দক্ষ নয় শিশুর যত্ন নিতে|

মানসিক সমস্যা

মানসিক সমস্যা

হ্যাঁ, ওই সময় মেয়েরা অপরিমেয় সামাজিক চাপের সম্মুখীন হয়ে থাকে এবং প্রায়ই তারা তাদের বাবা মাকে পাশে পায় না| এমনকি অনেক সময় সে তার সন্তানের পিতা সমর্থনেও পায় না| এমন মানসিক চাপ অনেকেই মানিয়ে নিতে পারে না|

স্কুল ছুট

স্কুল ছুট

স্কুল ছুটের হার খুবই বেশী এবং এটি একটি কৈশোর গর্ভাবস্থার গুরুত্বপূর্ণ সমস্যা|মেয়েরা এই সময় বিব্রত থাকে আর তাই স্কুলে যেতে রাজি হয় না|এছাড়াও তাকে বাচ্চার দেখভালের জন্য বাড়িতে থাকতে হয়|সুতরাং, কৈশোর গর্ভাবস্থা বিকাশের আগেই তার কর্মজীবনের দাঁড়ি টেনে দেয়|

অর্থকষ্ট

অর্থকষ্ট

প্রায়শই কৈশোর গর্ভাবস্থা একক মাতৃত্বের দিকে এগিয়ে দেয় এবং এটা তার আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কঠিন হয়ে যায়|তার শিক্ষা সম্পন্ন হয় না, তাই তার পক্ষে উপযুক্ত কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়|সুতরাং, দারিদ্র্য কৈশোর গর্ভাবস্থা সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত| এই কৈশোর গর্ভাবস্থার থেকে যেকেউ গর্ভপাতের মাধ্যমে পরিত্রাণ পেতে পারেন| কিন্তু তাতেও মেয়েদের শরীরের উপর প্রভাব পড়ে|সুতরাং, কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন|শুধুমাত্র মেয়েদের নয়, ছেলেদেরও অনিরাপদ যৌন প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে|আপনি এই পৃথিবীতে যদি কেউ কে আনতে চান তাহলে আনন্দের সাথে আনুন অন্যথায় সেই নবাগতকে আঘাত করবেন না যে এই

Story first published: Tuesday, November 15, 2016, 15:00 [IST]
X
Desktop Bottom Promotion