Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় গর্ভবতী মহিলাদের বাড়ে নানান স্বাস্থ্য ঝুঁকি, কীভাবে নিজেদের যত্ন নেবেন, জানুন
গ্রীষ্মের পর বর্ষা বেশ শান্তির। তবে এই মরশুমে বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। নাহলে বাড়বে যেকোনও স্বাস্থ্য ঝুঁকি। কারণ, গ্রীষ্মের পর এই আবহাওয়া মনোরম হলেও, ঝুঁকিপূর্ণও বটে। এই ঋতু ছোট-বড় সবার জন্যই বিপজ্জনক। তবে এই ঋতু গর্ভবতী মহিলাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। শুধু তাই নয়, পেটে বেড়ে ওঠা শিশুর স্বাস্থ্যেও এর প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সর্দি, ফ্লু, ভাইরাল জ্বর, সংক্রমণ সহ একাধিক রোগ বর্ষাকালে ছড়াতে পাড়ে। তাই অন্যান্য ঋতুর তুলনায় এই ঋতুতে নিজের স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে হবে। আপনি এবার হয়ত ভাবছেন, এই স্যাঁতস্যাঁতে বর্ষায় গর্ভবতী মহিলাদের কীভাবে নিজেদের যত্ন নেওয়া উচিত? কোন রোগের ঝুঁকি বাড়ে? চলুন জেনে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
হাইড্রেটেড থাকুন
গর্ভাবস্থায় হাইড্রেটেড থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বর্ষায় আর্দ্রতার কারণে জল খাওয়ার প্রবণতা কমতে থাকে। এই অবস্থায় শরীরে জলের ঘটতি দেখা দিতে পারে। যা ইউরিন ইনফেকশনসহ নানা রোগের ঝুঁকি বাড়াতে পারে। শুধু তাই নয়, জলের অভাবে ডেলিভারিতেও সমস্যা হতে পারে।
ব্যায়াম করুন
গর্ভাবস্থায় সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাড়িতেই হালকা ব্যায়াম করা যেতে পারে। এই সময়ে আপনি যোগব্যায়াম, স্ট্রেচিং বা অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। মনে রাখবেন, যতটা সম্ভব কম বাইরে যান। সাবধানতা অবলম্বন করুন।
স্বাস্থ্যকর খাবার খান
বর্ষাকালে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়ে একথা সকলেই জানি। তাই এই আবহাওয়ায় শুধুমাত্র টাটকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। বাসি খাবারে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এই ধরনের খাবার খেলে ফুড পয়জনিং বা অন্যান্য রোগের ঝুঁকি বাড়তে পারে।
মশা থেকে সুরক্ষা
বৃষ্টি শুরু হলেই মশার উপদ্রব বৃদ্ধি পায়। তাই নিজের প্রতি বিশেষ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই মরশুমে মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদির ঝুঁকি থাকতে পারে। এটি শুধুমাত্র মায়ের স্বাস্থ্যকেই নয়, গর্ভের সন্তানের স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে।
আরামদায়ক পোশাক
একজন চিকিৎসক সর্বদা গর্ভাবস্থায় আরামদায়ক পোশাক পরার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও ঘাম বা অন্যান্য কারণে ভিজে যাওয়া কাপড় পরিধান করা এড়িয়ে চলুন। কারণ, এই ধরনের আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া বাড়তে পারে। যার কারণে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই এই বর্ষায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেই হবে।



Click it and Unblock the Notifications