Beauty Tips: পার্লারের গ্লো বাড়িতেই, দীপাবলির আগে ইনস্ট্যান্ট গ্লো আনতে ট্রাই করুন এই ফেসমাস্কগুলি

By Bhagysree Sarkar

আর মাত্র কয়েক দিন বাকি দীপাবলি (Diwali) উৎসবের। এই সময় সকলেই মেতে উঠে আলোর সাজসজ্জায়। দূর্গা পুজোর (Durga Puja) শেষে দীপাবলির প্রস্তুতি (Preparation for Diwali) শুরু করি আমরা। দীপাবলিতে কী পরবেন, কী সাজবেন, কীভাবে রঙ্গোলি তৈরি করবেন ইত্যাদি নিয়ে আগে থেকেই প্লান করে থাকি।

হাজার কাজের ব্যস্ততার কারণে, অনেক সময় আমরা নিজের দিকে মনোযোগ দিতে পারি না। তাই আমাদের তাৎক্ষণিক মুখের গ্লো (facial glow) দরকার। আপনি যদি দামি পার্লার ফেসিয়ালের (facial) পরিবর্তে ঘরে আপনার মুখের উজ্জ্বলতা আনতে চান, তবে আপনি এই ইনস্ট্যান্ট গ্লো মাস্কগুলির (Instant Glow Mask) সাহায্য নিতে পারেন।

Skin-care
  • দই এবং লেবু

দই এবং লেবু দিয়ে তৈরি এই ফেস মাস্ক আপনার মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনবে। এটি করতে আপনার প্রয়োজন ২ টেবিল চামচ দই এবং ১ চা চামচ লেবুর রস। একটি পাত্রে এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে মুখে লাগান এবং কমপক্ষে ১০-১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।

  • অ্যালোভেরা জেল এবং লেবুর রস

অ্যালোভেরা জেল এবং লেবুর মাস্ক ত্বকের উন্নতি ঘটায় এবং দাগও দূর করে। এটি করতে আপনার ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ লেবুর রস লাগবে। একটি পাত্রে এই দুটি মিশিয়ে মুখে লাগান। অন্তত ১৫ মিনিট পর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • টমেটো এবং মধু মাস্ক

টমেটো এবং মধুর এই ফেস মাস্ক আপনার মুখে উজ্জ্বলতা আনবে এবং মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে। এরজন্য ১টি টমেটো এবং ১ চা চামচ মধু লাগবে। একটি পাত্রে এই দুটি জিনিস মিশিয়ে মুখে লাগান। এটি কমপক্ষে ১০ মিনিটের জন্য রাখুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • বেসন, লেবুর রস এবং হলুদ

মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনতে বেসন, লেবু ও হলুদের ফেস মাস্ক সবচেয়ে ভালো। এরজন্য একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ লেবুর রস, ১/৪ চা চামচ হলুদ এবং কিছু জল যোগ করে একটি পেস্ট তৈরি করুন। এটি ১০-১৫ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন এবং তারপর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

Story first published: Monday, October 14, 2024, 14:45 [IST]
X
Desktop Bottom Promotion