ভারতে ক্রমাগত বাড়ছে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা, এক ঝলকে দেখে নিন মূল কারণগুলি

By Bhagysree Sarkar

পরিবার তখনই পূর্ণতা পায়, যখন মা-বাবার সঙ্গে সন্তানরাও সুস্থভাবে থাকে। বলা চলে পরিবারকে সম্পূর্ণ করে সন্তানেরা। কিন্তু বর্তমানে কর্মব্যস্ততা ও খারাপ খাদ্যভাসের দরুন স্বাস্থ্যের একাধিক সমস্যা দেখা দিচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই। এর মধ্যে অন্যতম সমস্যা হল বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব এমন একটি বিষয়, যা নিয়ে অনেকেই খোলামেলা আলোচনা করতে দ্বিধা বোধ করেন।

বিশেষ করে পুরুষ বন্ধ্যাত্ব অর্থাৎ পুরুষ পুরুষত্বহীনতা নিয়ে খোলামেলা আলোচনার অভাবে অনেকের কাছেই এই সংক্রান্ত প্রয়োজনীয় ও সঠিক তথ্যের অভাব থাকে। অনেক সময়ই আবার সময়মতো এর সঠিক চিকিৎসা পেতে অনেকটাই দেড়ি হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ভারতে পুরুষ বন্ধ্যাত্বের ঘটনা দ্রুত বাড়ছে। প্রতি ৬ জন দম্পতির মধ্যে প্রায় ১ জন বন্ধ্যাত্বে ভুগছেন। তাদের মধ্যে পুরুষ বন্ধ্যাত্ব বেশির ভাগই প্রচলিত। এমতাবস্থায় পুরুষ বন্ধ্যাত্বের লক্ষণ, উপসর্গ ও নির্ণয় সম্পর্কে সঠিক তথ্য থাকা প্রয়োজন। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে পুরুষ বন্ধ্যাত্ব বৃদ্ধির কারণ সম্পর্কে জানাবো। পুরুষ বন্ধ্যাত্ব বৃদ্ধির পিছনে কিছু কারণ রয়েছে, যেমন-

Father
  • কম শুক্রাণুর সংখ্যা

প্রবল সম্ভাবনা রয়েছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কম, এমনটা হওয়ার। একটি সাধারণ শুক্রাণুর নমুনায় লক্ষ লক্ষ শুক্রাণু পাওয়া যায়, কিন্তু তাদের সংখ্যা হ্রাস পুরুষ বন্ধ্যাত্বের দিকে পরিচালিত করে। গর্ভধারণের ক্ষেত্রে শুক্রাণুর গুণমানও অনেক গুরুত্বপূর্ণ।

  • সংক্রমণ

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বছেন, বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও কিন্তু শুক্রাণুর মান কমে যেতে পারে। এই সংক্রমণের মধ্যে রয়েছে এপিডিডাইমিসের সংক্রমণ, গনোরিয়া এবং এইচআইভির মতো যৌনবাহিত রোগগুলি। তাই সতর্ক থাকা ভীষণ প্রয়োজনীয়।

  • পরিবেশ

পরিবেশে উপস্থিত কিছু কারণ শুক্রাণু উৎপাদন এবং এর গুণমানও কমিয়ে দিতে পারে। তাপ, শিল্প টক্সিন, রাসায়নিক, ভারী ধাতুর এক্সপোজার যেমন সীসা, এক্স-রে বা বিকিরণ সহ এমন কিছু কারণ যা শুক্রাণুর সংখ্যা এবং গুণমান হ্রাস করতে পারে।

  • অস্বাভাবিক শুক্রাণু ফর্ম

টেরাটোজোস্পার্মিয়া, সাধারণত অস্বাভাবিক শুক্রাণু আকৃতি হিসাবে পরিচিত। যা নিষিক্তকরণের হার কমিয়ে দিতে পারে। জিনগত ত্রুটি, অসুস্থতা বা পরিবেশে বিষের এক্সপোজার সবই এতে অবদান রাখতে পারে।

  • প্রজনন সিস্টেমের বাধা

বিশেষজ্ঞরা বলছেন, অন্ডকোষ থেকে লিঙ্গ পর্যন্ত টিউব ব্লক হয়ে গেলে শুক্রাণু ক্ষরণ হতে পারে না। সংক্রমণ, প্রদাহ, বা পূর্বের অপারেশন বা আঘাত থেকে দাগ সবই এতে অবদান রাখতে পারে।

  • হরমোনের ভারসাম্যহীনতা

এই সমস্যার আরও একটি কারণ হরমোন উৎপাদন বা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা। এর কারণেও বন্ধ্যাত্ব হতে পারে। থাইরয়েডের ব্যাধি বা হাইপোগোনাডিজম এর কারণ হতে পারে।

  • জেনেটিক ত্রুটি

শুক্রাণু উৎপাদন এবং কার্যকারিতা জেনেটিক ত্রুটি দ্বারা প্রভাবিত হতে পারে। ক্লাইনফেল্টার সিন্ড্রোম, ওয়াই ক্রোমোসোমাল ডিলিটেশন বা সিস্টিক ফাইব্রোসিসের মতো কিছু জিনগত ব্যাধি থেকে পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে।

এছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বা যৌন সংক্রমণ সহ অসুস্থতা দ্বারা পুরুষ বন্ধ্যাত্ব বৃদ্ধি পেতে পারে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লাইফস্টাইল ভেরিয়েবল পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের প্রধান কারণ। যার মধ্যে রয়েছে ধূমপান, প্রচুর মদ্যপান, মাদকের ব্যবহার এবং পরিবেশে রাসায়নিকের সংস্পর্শ।

Story first published: Saturday, August 10, 2024, 17:31 [IST]
X
Desktop Bottom Promotion