আপনার বাচ্চা কি খেতে চাইছে না, ঘন ঘন শ্বাস ফেলছে? হতে পারে আয়রনের ঘাটতি

By Bhagysree Sarkar

বাচ্চাদের খাওয়া-দাওয়া নিয়ে বেশ সমস্যায় পড়তে হয় মায়েদের। এই সময় অনেক বাচ্চাই ঠিকমত খাবার খেতে চায় না। কিন্তু আপনার বাচ্চার বিকাশের জন্য প্রয়োজন একাধিক পুষ্টি। মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন, তারমধ্যে আয়রন অন্যতম। আয়রনের ঘাটতি হলে একাধিক জটিলতা সৃষ্টি হয়। দেখা দেয় বাচ্চার বিকাশে বাধা সহ নানা জটিলতা।

জন্মের পর প্রথম পাঁচ বছর পর্যন্ত পুষ্টি গুরুত্বপূর্ণ। এই সময়ে অনেক শিশুর দেহে আয়রনের ঘাটতি দেখা দেয়। কিন্তু আপনার বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি আছে কিনা কীভাবে বুঝবেন? এর প্রতিকারই বা কী, জানুন এই প্রতিবাদনে।

Baby

মূলত, আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরিতে মুখ্য ভূমিকা রাখে। এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। বাড়ন্ত শিশুর স্নায়ুবিক ও মানসিক বিকাশের জন্যও আয়রন জরুরি। কিন্তু আয়রনের ঘাটতির ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। কীভাবে বুঝবেন, আপনার বাচ্চা এই সমস্যায় ভুগছে?

  • আয়রনের ঘাটতির লক্ষণ-

১. ক্লান্তি, অবসাদ ও খাবারে আরুচি

২. দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত

৩. অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা

৪. হাত ও পায়ের নখ ভেঙে যাওয়া

৫. বুকে ব্যথা, ঘন ঘন শ্বাস ফেলা

শিশুর শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে যেসমস্ত খাবার-

  • মাংস ও পোল্ট্রি জাতীয় খাবার-

এ ধরনের খাবারগুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, রান্নার আগে চর্বিযুক্ত অংশগুলি সরিয়ে ফেলতে হবে। সেদ্ধ করতে হবে ভালোভাবে।

  • মিষ্টি আলু-

মিষ্টি আলু আয়রনের ভালো উৎস। আলু সিদ্ধ করে হাতে চটকিয়ে শিশুকে খাওয়ানো যেতে পারে। এতে আয়রনের ঘাটতি কমবে।

  • সি ফুড-

বিভিন্ন রকম সামুদ্রিক মাছে থাকে প্রচুর আয়রন। যা বাচ্চার আয়রন ঘাটতি পূরণে সহায়ক। তবে মনে রাখবেন, সি ফুডে অ্যালার্জি থাকতে পারে। তাই সাবধান।

  • ডিমের কুসুম-

ডিমের কুসুম একটি উচ্চ মাত্রার আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে রয়েছে বহু পুষ্টিকর উপাদান।

  • সবুজ শাক সবজি-

সবুজ শাক আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এমন কিছু সবজি আছে যা আপনার বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পারে। যেমন- পালং শাক, টমেটো, ব্রকলি ইত্যাদি।

এছাড়াও, আয়রনের ঘাটতি পূরণে আপনার বাচ্চার খাদ্যতালিকায় বিভিন্ন রকম বাদাম, শুকনো বীজ (যেমন- মিষ্টি কুমড়োর বীজ, সূর্যমূখীর বীজ, তিল ইত্যাদি) রাখতে পারেন। এগুলি আয়রনের ভাণ্ডার।

Story first published: Friday, June 7, 2024, 13:28 [IST]
X
Desktop Bottom Promotion