ফিডিং বোতল না সিপার, কোনটি আপনার শিশুর জন্য ভাল?

By Anindita Sinha

বাচ্চাদের মানুষ করার সাথে সাথে অনেক পরিপ্রেক্ষিত জড়িয়ে থাকে এবং মা-বাবারা অনেক সময়ই নানা রকম জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। কোন একটা নির্নয় নিতেই হয় আবার সংশয় থেকে যায়, যে নির্নয়টা নেওয়া হল তা ঠিক না ভুল।

ফিডিং বোতল বা সিপারের ক্ষেত্রেও এমনই একটা সংশয় দানা বাঁধে। শিশুদের জন্য ফিডিং বোতল না সিপার কোনটা ভাল?

ফিডিং বোতল আর সিপারের মধ্যে এই টানাপোড়েন সবসময়ই ছিল এবং থাকবেও। বেশিরভাগ সময় সুবিদার্থে, আর এটা মা-বাবার সুবিদার্থেই নির্বাচন করা হয়ে থাকে।

সিপার বা চামচে করে খাওয়ানোর মতো অনান্য উপায় এর পরিবর্তে শিশুদের ফিডিং বোতলে খাবার দিয়ে দেওয়া অনেক সহজ। শিশুরাও সহজেই ফিডিং বোতলকে স্বীকার করে নেয় ও মা-বাবারাও এই ভেবে নিশ্চিন্ত থাকে যে তাদের শিশুদের পেট ভরছে।

এটা মানতেই হবে যে ফিডিং বোতলে খাওয়ালে বাচ্চাদের পেট ঠিকঠাক করে ভরে। কিন্তু ফিডিং বোতল কি শিশুদের জন্য নিরাপদ এবং এতে করে শিশুদের খাওয়ানোটাও কি সঠিক?

তাই, শিশুদের জন্য কোনটি ভাল, ফিডিং বোতল না সিপার? সিপারকে পছন্দ করাই বুদ্ধিমানের মতো কাজ হবে। এর সাথে অভ্যস্ত হতে হয়তো বাচ্চাদের একটু বেশি সময় লাগবে কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে, সত্যিই এটা মূল্য রাখার মতো একটা চেষ্টা হবে।

১. অভ্যাস তৈরী করাঃ

১. অভ্যাস তৈরী করাঃ

ফিডিং বোতলের সাথে একবার অভ্যস্ত হয়ে গেলে, শিশুদের ওটাই অভ্যাস হয়ে যায়। তরল কিছু পান করতে হলেই শিশুরা সেটা ফিডিং বোতলে করে চাইবে। অনেকক্ষেত্রে, শিশু অবস্থার পরবর্তি সময়েও দুধের বোতল বাচ্চাদের সঙ্গী হয়ে থেকে যায়। এমনও অনেক ঘটনা রয়েছে, যেখানে বাচ্চারা দুধ খাওয়া ছেড়ে দেয় যেহেতু তাদের বোতলে করে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

২. মুখের গঠন বিগড়ে দিতে পারেঃ

২. মুখের গঠন বিগড়ে দিতে পারেঃ

"ফিডিং বোতল না সিপার, কোনটি আপনার শিশুর জন্য ভাল", এই তর্ক সিপারের অনুকূলে চলে আসে, যখন বোতলের ব্যবহারে মুখের গঠন বিগড়ে যাওয়ার সম্ভবনাকে বিবেচনা করা হয়ে থাকে। বোতল ব্যবহারকারী শিশুদের, বোতল থেকে দুধ টানার জন্য একটা বিশেষ রকমভাবে নিজের মুখ বাঁকিয়ে রাখতে হয়। প্রতিদিনই বারবার এমন করায়, তাদের মুখের গঠন ধীরে ধীরে তেমন আকার নিয়ে নিতে থাকে, যা কখনোই কাম্য নয়।

৩. ঘুমের মধ্যে খাওয়ানোঃ

৩. ঘুমের মধ্যে খাওয়ানোঃ

অনেক মা-বাবাই তাদের শিশুদের ঘুমের মধ্যেই খাইয়ে থাকেন। এবং একমাত্র ফিডিং বোতলের সাহায্যেই এইভাবে খাওয়ানো সম্ভব। ঘুমন্ত শিশুকে সিপার দিয়ে খাওয়ানো সহজ না। ঘুমন্ত শিশুকে খাওয়ানো কখনোই শিশুর জন্য একটি স্বাস্থ্যকর অভ্যাস না। মুখে অনেকক্ষণ দুধ রয়ে যাওয়ার জন্য, মুখ এবং দাঁতে সংক্রমণের সৃষ্টি করতে পারে।

৪. হাইজিনঃ

৪. হাইজিনঃ

সিপার বা বোতল, দুটিকেই পরিস্কার ও নির্বীজিত করে রাখতে হবে। শিশুদের সুস্বাস্থ্যের জন্য সিপার বা বোতলকে এমনভাবে পরিস্কার করতে হবে যাতে তার মধ্যে আগে খাওয়ানো হয়েছিল এমন কোন খাবারের অংশ না থেকে থাকে। বিভিন্ন ধরণের খাবারের সাথে সমন্বয় তৈরি করতে শিশুদের পাকস্থলীরও কিছুটা সময় লাগে।

৫. হাইজিন বজায় রাখায় অসুবিধাঃ

৫. হাইজিন বজায় রাখায় অসুবিধাঃ

বোতলের থেকে সিপারে হাইজিন বজায় রাখায় অনেক সহজ। বোতলের ক্ষেত্রে বোতল আর নিপ্‌ল দুটিকেই কিছুক্ষণের জন্য গরম জলে ফোঁটাতে হয় এবং পরে তা শুকিয়ে নিতে হয়। অন্যদিকে সিপারকে শুধু ভালকরে ধুয়ে শুকিয়ে নিতে হয়।

৬. শিশুরা নিপ্‌লটিকে চিবিয়ে ফেলতে পারেঃ

৬. শিশুরা নিপ্‌লটিকে চিবিয়ে ফেলতে পারেঃ

অভ্যাসে পরিণত হওয়ায় শিশুরা অনেকসময়ই বোতল ছাড়তে চায় না। এমনকি দাঁত উঠে যাওয়ার পরেও তারা বোতল ছাড়তে চায় না, আর দুধ খেতে খেতে অনেকসময়ই বোতলের নিপ্‌ল চিবিয়ে ফেলার একটা ঝোঁক তৈরি হয়ে যায়। এটা কখনোই স্বাস্থ্যকর অভ্যাস না, আর এই কারণটিই সিপারকে বোতলের থেকে এগিয়ে রাখে।

৭. বোতল ছেড়ে গ্লাসের অভ্যাস তৈরি করতে অসুবিধাঃ

৭. বোতল ছেড়ে গ্লাসের অভ্যাস তৈরি করতে অসুবিধাঃ

একটা সময়ে বোতল ছেড়ে গ্লাসের অভ্যাস করতেই হয়। কিন্তু গ্লাসের অভ্যাস করা খুব একটা সহজ না। বিশেষ করে সেইসব শিশুদের জন্য যারা বোতলে অভ্যস্ত। অনেক শিশুদের ক্ষেত্রেই বোতল নয় তো দুধও নয়।

৮. ফিডিং বোতল ছাড়ানো কঠিন হয়ে পরেঃ

৮. ফিডিং বোতল ছাড়ানো কঠিন হয়ে পরেঃ

এতে অভ্যাস তো তৈরি হয়েই যায় আর আপনার শিশু যদি সবসময় বোতল আঁকড়ে থাকে তবে আপনার পক্ষে ওর থেকে বোতল ছাড়ানো খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। শিশুদের বোতলের জায়গায় সিপার বা গ্লাসের অভ্যাস করাতে অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করেন কিন্তু এগুলি যথেষ্ট সময়সাপেক্ষ।

ফিডিং বোতল না সিপার, কোনটি আপনার শিশুর জন্য ভাল? এই প্রশ্নটি সবসময় রয়েই যাবে এবং মা-বাবারা তাদের সুবিধামতো পছন্দ করে নেবেন। কিন্তু এবার থেকে ফিডিং বোতল কিনতে গেলে, আপনি একবার এখানে আলোচিত পইয়েন্টগুলি বিবেচনা করে দেখে নেবেন।

X
Desktop Bottom Promotion