Mother's Day: সদ্য মা হয়েছেন? এই সময়ে কী কী খাবেন? রইল টিপস

সদ্য যারা মা হয়েছেন, নবজাতকের পাশাপাশি মায়েরও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। একজন মায়ের শরীর ও মন যত ভাল থাকবে, তার সন্তানও ততই সুস্থ-সবল ভাবে বেড়ে উঠবে। তাই প্রত্যেক স্তন্যদায়ী মায়েরই যথেষ্ট বিশ্রাম, পুষ্টিকর খাওয়াদাওয়া এবং মানসিকভাবে ভাল থাকা একান্ত প্রয়োজন। এ সময়ে পরিবারের বাকিদের সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ বছর ১৪ মে পালিত হবে মাদার্স ডে। আজকের আর্টিকেলে মাতৃ দিবস উপলক্ষ্যে নতুন মায়েদের জন্য কিছু টিপস দেওয়া হল, যেগুলি মেনে চললে মা ও বাচ্চা উভয়ই থাকবে সুস্থ-সবল।

Nutrition Tips For New Mothers

সামুদ্রিক খাবার
রোজকার খাদ্যতালিকায় মাছ অবশ্যই রাখুন। বিশেষ করে, কম পারদযুক্ত সামুদ্রিক মাছ খাওয়া খুবই স্বাস্থ্যকর। সপ্তাহে দুই থেকে তিন বার খান। সামুদ্রিক খাবার প্রোটিনে ভরপুর। আমাদের শরীরে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে।

প্রচুর জল পান করুন
সারা দিনে প্রচুর পরিমাণে জল পান করুন। কমপক্ষে সাত-আট গ্লাস জল পান করার চেষ্টা করুন। মিল্কশেক, লস্যি, স্যুপ, ডাব এবং তাজা ফলের রসও খেতে পারেন। তবে ঠান্ডা এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভাল। চা, কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয়ও খাবেন না। এতে শিশুর সমস্যা হতে পারে।

ক্যালোরি সমৃদ্ধ খাবার খান
বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং বুকের দুধ উৎপাদনের জন্য মায়েদের অনেক শক্তি খরচ হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, নতুন মায়েদের দিনে অন্তত ৫০০ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা উচিত। ক্যালোরি সমৃদ্ধ কিছু খাবার হল - বাদাম এবং বাদামের তৈরি মাখন, আলু, ব্রাউন রাইস, স্যালমন এবং অন্যান্য তৈলাক্ত মাছ, ইত্যাদি।

খাওয়া কমাবেন না
গর্ভাবস্থার সময় ওজন অনেকটাই বেড়ে যায়। তাই, অনেক মায়েরাই ওজন কমানোর জন্য বাচ্চা হওয়ার পর থেকে ডায়েট করা শুরু করেন। কিন্তু এটি মা ও বাচ্চা উভয়ের স্বাস্থ্যের জন্যই খুব খারাপ।

স্বাস্থ্যকর খাবার খান
নতুন মায়েদের রোজ পুষ্টিসমৃদ্ধ খাদ্য খেতে হবে। গোটা শস্য, ছোলা, টফু, টাটকা ফল, ডিম, মাছ, মাংস, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটজাতীয় খাবার যেমন - বাদাম, বীজ, অ্যাভোকাডো, সবুজ শাকসবজি, বিনস খাওয়া খুবই ভাল। এই সব খাবারে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ।

Story first published: Saturday, May 13, 2023, 23:38 [IST]
X
Desktop Bottom Promotion