Parenting Tips: নিজেদের কাজ নিয়েই মগ্ন, খুদের খেয়াল আছে কি? সতর্ক না হলে বাড়বে ডিপ্রেশনের ঝুঁকি!

By Bhagysree Sarkar

Parenting Tips: বর্তমানে প্রত্যেক মা-বাবাই তাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত। যার কারণে শিশুরা অভিভাবকদের কাছে তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। শুধু অনুভূতি নয়, তাদের জীবনের সমস্যাও তারা মা-বাবার কাছে বলে উঠতে পারে না। ধীরে ধীরে শিশুরা অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইতে অক্ষম হয়ে ওঠে।

এমনও অনেক সময় দেখা গিয়েছে, যে সময় আপনার শিশুর সমর্থন প্রয়োজন ছিল, সেসময় তা পায়নি। ফলে স্বাভাবিকভাবেই সে একাকীত্বের শিকার (Child loneliness) হয়ে পড়ে। যা অভিভাবকদের চিন্তার বড় কারণ।

Sad baby

নেতিবাচক আবেগ আপনার শিশুর উপর এসে গেলে, ধীরে ধীরে কিন্তু সে উদাসীন হয়ে পড়ে। মনে রাখবেন, শিশুর উপর মা-বাবা সময়মতো মনোযোগ না দিলে, শিশু মানসিকভাবে অসুস্থ (child's mental health is affected) হয়ে পড়বে।

এমন পরিস্থিতিতে আপনিও যদি আপনার শিশুরকে সময় দিতে না পারেন, তাহলে আপনার দৈনন্দিন রুটিন উন্নত করুন এবং শিশুদের জন্য সময় বের করুন। আসুন জেনে নেওয়া যাক (Parenting Tips), কোন পরিস্থিতিতে শিশুদের বাবা-মায়ের বেশি প্রয়োজন হয়-

  • শিশু মানসিক চাপে থাকলে

স্কুলে অন্য শিশুদের অবহেলা, পরীক্ষার চাপ বা হোমওয়ার্কের চাপে শিশু মানসিক চাপ অনুভব করতে শুরু করে। এমতাবস্থায় মা-বাবার উচিত শিশুর কাছাকাছি থাকা। তাদের সমর্থন করা উচিত। প্রত্যেক মা-বাবার শিশুদের অনুভূতি বোঝার মাধ্যমে মানসিক চাপ দূর করার চেষ্টা করা উচিত।

  • ভয় পেলে

শিশুরা যখন কোনো কাজ বা কোনো কিছুতে ভয় পায়, তখন সেখানে বাবা-মায়ের উপস্থিত থাকা খুবই জরুরি হয়ে পড়ে। এই সময়ে মা-বাবার সমর্থন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তারা তাদের মা-বাবার উপস্থিতিতেই নিরাপদ বোধ করে।

  • সন্দেহ বোধ করলে

প্রাপ্তবয়স্করা যখন তাদের ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে, তখন শিশুদের জন্য তা করা স্বাভাবিক। এই সময়ে শিশুরা তাদের বাবা-মায়ের বেশি প্রয়োজন অনুভব করে। এমন পরিস্থিতিতে বাবা-মায়ের উচিত শিশুকে সময় দেওয়া। শিশুকে নিজের উপর আস্থা রাখা শেখানো উচিত।

  • নতুন কিছু করার সময়

একটি শিশু যখন নতুন কিছু করার চেষ্টা করে, তখন মা-বাবার সমর্থন খুবই প্রয়োজন। এমন পরিস্থিতিতে বাবা-মায়ের উচিত কাজের ঝুঁকি সামলাতে শিশুর সাথে থাকা। এমন সময়ে তার উৎসাহ দরকার। যা একমাত্র মা-বাবাই দিতে পারেন। তাই এইসব বিষয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।

Story first published: Friday, December 20, 2024, 15:04 [IST]
X
Desktop Bottom Promotion