Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মা হতে চলেছেন? সুস্বাস্থ্য বজায় রাখতে এইসব খাবার ভুলেও ছোঁবেন না
পর্যাপ্ত খাবার প্রত্যেক মানুষের জন্য খুব প্রয়োজনীয়। তবে এই প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পায় যখন একজন নারী মা হতে যান। খাদ্যতালিকায় থাকা খাবারে যথেষ্ট পরিমাণে পুষ্টি, ভিটামিন থাকা গুরুত্বপূর্ণ। কারণ মায়ের খাবারে এসব থাকলেই গর্ভের সন্তান পর্যাপ্ত পুষ্টি, মিনারেল এবং ভিটামিন পাবে। এছাড়াও, এই সময় একটু বাড়তি সর্তকও থাকা উচিত। গর্ভাবস্থায় না বুঝে যেকোনও খাবার খেলে চলবে না।
বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থায় সুষম খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও খাবার খাওয়া একেবারেই ঠিক নয়। ভুল খাবার একবার খেয়ে ফেললে তা গর্ভের সন্তান এবং মা উভয়ের জন্যই ক্ষতির কারণ হয়ে থাকে। তাই এইসময় যা খাবেন , খুব সাবধানে। গর্ভাবস্থায় কী কী খাওয়া বারণ জানেন? না জেনে থাকলে আজকের প্রতিবেদন আপনার জন্য।

- চা বা কফি-
একজন গর্ভবতী মা কতটা ক্যাফেইন গ্রহণ করতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও বিশেষজ্ঞদের মতে, একজন গর্ভবতী মা প্রত্যেকদিন ২০০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ করতে পারবেন। ক্যাফেইন সরাসরি মায়ের প্লাসেন্টাতে গিয়ে শিশুর হৃদপিণ্ডে ভুমিকা রাখে। এমনকি শিশুর ওজন বৃদ্ধি আটকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দিনে ছোট কাপের ১-২ কাপ কফি খেতেই পারেন। এর থেকে বেশি খাওয়া উচিত নয়।
- অল্প সেদ্ধ মাংস-
এই সময় মাংস অবশ্য়ই ভাল করে ধুয়ে সেদ্ধ করে খেতে হবে। তা না হলে ব্য়াকটেরিয়াজনিত কারণে পেটের অসুখ হতে পারে মায়ের। তাই সাবধান।
- চিংড়ি-
বাইরে চিংড়ির কোনও পদই খাওয়া এড়িয়ে চলুন। কারণ স্বাদ ও গন্ধ বজায় রাখার জন্য় অধিকাংশ দোকাানেই ভাল করে রান্না করা হয় না। ফলে বেশ কিছু ব্য়াকটেরিয়া থেকে যায়, যা থেকে পেটের সমস্য়ায় ভুগতে হতে পারে। এছাড়া চিংড়ি থেকে অ্য়ালার্জির সমস্য়া হয়। তাই এই সময়ে চিংড়ি মাছ, স্কুইড বা এই জাতীয় সি-ফুড এড়িয়ে চলুন।
- আজিনামোটো-
যেকোনও খাবারের স্বাদ বাড়াতে রান্নায় আজিনামোটো ব্যবহার করা হয়। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় এটি বিষের সমান। কারণ, এই সময় আজিনামোটো খেলে পেশীর সমস্য়া, মাথা ঘোরা, বমি ভাব ইত্য়াদি সমস্যা দেখা যায়। শুধু তাই নয়, মস্তিষ্কেও প্রভাব পড়ে।
- মদ্যপান-
মদ আমাদের স্বাস্থ্যের জন্য সর্বদাই খারাপ। বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত মদ্যপান করলে স্টিল বার্থের আশঙ্কা বৃদ্ধি পায়। ভ্রূণের বিকাশ ঠিকমতো হয় না। এছাড়া জন্মের পর শিশুর হার্টের সমস্যা সহ একাধিক অঙ্গের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।



Click it and Unblock the Notifications