Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
৫-টা উপায় কী করে বাচ্চাদের বাবা মায়ের কথা শুনতে বাধ্য করবেন
যেসব বাবা মায়েরা চাকরি করেন, তাঁদের ছোটো বাচ্চা সামলাতে গিয়ে ধৈর্য্যচ্যূতি ঘটে থাকে। বিশেষ করে যদি সে বাচ্চা কথা না শুনতে চায়, তাহলে মারধর করে কথা শোনানোর চেষ্টা করেন। যেসব বাচ্চারা কথা শুনতে চায় না, তাদের খুব ভাল করে বোঝা দরকার। আপনাকে আগে বুঝতে হবে যে কেন এরকম ব্যবহার করছে বাচ্চাটা। লাঠি হাতে তাড়া করার আগে, এইসব উপায়গুলো দেখুন। বোল্ডস্কাই-এর সাথে আজ এরকমই কিছু উপায় দেখুন, কি করে অবাধ্য বাচ্চাকে বাধ্য করবেন বাবা মায়ের কথা শুনতে।
বিশেষঞ্জদের মতে, বাচ্চারা অন্যদের কথা শুনতে চায়না, কারণ তারা নিজেদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বানাতে চায়। তাই এরকম একটা পরিস্থিতি সামলাতে হলে, দেখুন পাঁচটা উপায়, কি করে এদের বোঝাবেন।

বাচ্চাটিকে ডেকে কথা বলুন
যদি আপনি দেখেন যে বাচ্চাটি আপনার কথা শুনছে না, তাহলে উঠে দাঁড়িয়ে, কড়া গলায় তাকে ডাকুন ও কথা শোনানোর চেষ্টা করুন। সহজ ভাবে বাচ্চাকে বোঝান, কারোর কথা শোনার প্রয়োজনীয়তা। এতে হয়ত ওর কথা না শোনার জেদ কমবে, ও অন্যদের সম্মান দিতে শিখবে। এটা একটা খুব ভাল উপায়, বাচ্চাদের বাবা মায়ের কথা শোনার অভ্যাস করানোর।
ওকে বিভিন্ন সুযোগগুলো দিন
যদি আপনি চান, বাচ্চাদের কথা শোনাতে, তাহলে ওকে বিভিন্ন সম্ভব উপায়গুলোও দিন। খেয়াল রাখবেন, এই সব উপায়গুলো যেন এতটাই আকর্ষণীয় হয়, যাতে সে কথা শুনতে বাধ্য হয়।
দৃঢ়তার সাথে বলুন
শুধু গলা তুলেই শাসন করলে হয় না। এমন জিনিস করুন যেটা আপনার বাচ্চা মানে বোঝে। এমন ব্যবহার করুন, যাতে বাচ্চা বুঝতে পারে বাড়িতে কার কথা চলে, এবং কে বড় বাড়িতে।
শোনার পদ্ধতিতে মজার করে তুলুন
যেহেতু বাচ্চাটা এখনও ছোটো, তাকে শোনানোর পদ্ধতিতে কিছু মজা, কৌতুকের উদ্রেক করুন, যাতে তার শুনতেও ভাল লাগে। একটা ভাল উপায় হল, তার সাথে শোনা নিয়ে একটা খেলা খেলা ভাব করুন। যাতে সে শোনার দরকারটা বুঝতে পারে।
বারবার একই জিনিস বলা বা অনুরণন বন্ধ করুন
বাচ্চার নাম ধরে বারবার ডেকে, তাকে শোনানোর চেষ্টা করা খুব একটা কাজের হবে না।একটা ভাল উপায় হলম যখন সে আপনর সাথে কথা বলতে চায়, না শোনার অভিনয় করুন। এর ফলে সে বুঝবে, না শোনার মানে কি, এবং আপনি কি বোঝাতে চাইছেন।



Click it and Unblock the Notifications