শীতকালে শিশুকে ফ্লু, সর্দি-কাশি থেকে রক্ষা করবেন কী ভাবে? রইল সহজ টিপস

শীতকালে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। বিশেষ করে, অপরিণত ইমিউন সিস্টেমের কারণে ছোটো বাচ্চাদের কাশি, সর্দি, জ্বর বা অন্যান্য সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। আর শিশুদের ঠান্ডা লাগা ও জ্বর হওয়া মানেই, তার সঙ্গে খাওয়াদাওয়াতে অনীহা ও কান্নাকাটি বাধ্যতামূলক। তাই এই সময় প্রত্যেক বাবা-মায়ের খুব সতর্ক থাকা আবশ্যক।

Steps to protect your baby from winter illnesses

শীতে বাচ্চাদের সর্দি-কাশির সমস্যা থেকে বাঁচানোর জন্য রইল কিছু সহজ টিপস।

হাত না ধুয়ে বাচ্চাকে স্পর্শ করবেন না

হাত না ধুয়ে বাচ্চাকে স্পর্শ করবেন না

হাত সর্বদা পরিষ্কার করে তারপরেই বাচ্চাকে ধরবেন। নোংরা হাতে বাচ্চাকে স্পর্শ করলে আপনার হাতে থাকা জীবাণু বাচ্চার শরীরে প্রবেশ করবে। তাই সবসময় সাবান দিয়ে হাত ধোওয়া জরুরি। এতে আপনার হাত জীবাণু-মুক্ত থাকবে।

বাড়িতে আসা সকলকে হাত ধোওয়ার জন্য বলুন

বাড়িতে আসা সকলকে হাত ধোওয়ার জন্য বলুন

বাড়িতে ছোটো বাচ্চা থাকলে অতিথির আগমন লেগেই থাকে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অফিসের সহকর্মীরা সবাই বাচ্চাকে দেখার জন্য বাড়িতে আসে। বাইরে থেকে আসা সকলকে আগে সাবান দিয়ে হাত ধোওয়ার কথা বলুন। তারপরেই বাচ্চাকে তাদের হাতে দিন। এতে আপনার সন্তানকে বিভিন্ন সংক্রামক ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে।

অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন

অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন

সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হল অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকা। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এবং ফ্লু ইনফেকশন অত্যন্ত সংক্রমণযোগ্য। ফ্লু বা সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তিদের কাশি, হাঁচি বা কথা বলার সময় নির্গত ক্ষুদ্র ড্রপলেটস থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ড্রপলেটগুলি আশেপাশের লোকেদের মুখ বা নাক দিয়ে শরীরে প্রবেশ করে। তাই এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকাই উত্তম।

বাচ্চাকে স্তন্যপান করান

বাচ্চাকে স্তন্যপান করান

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি দুর্দান্ত উপায় হল স্তন্যপান করানো। বুকের দুধ শিশুদের জন্য অ্যান্টিবডির একটি সমৃদ্ধ উৎস। এটি বিভিন্ন গুরুতর রোগ থেকে শিশুদের রক্ষা করে।

আশেপাশের সবাই অসুস্থ হলে বাড়ি থেকে বেরোবেন না

আশেপাশের সবাই অসুস্থ হলে বাড়ি থেকে বেরোবেন না

শীতকালে ঠাণ্ডা লাগা এবং ফ্লু সংক্রমণের সংখ্যা বেড়ে যায়। তাই এই সময় বাবা-মাকে খুব সতর্ক থাকতে হবে। বাচ্চাকে নিয়ে এ সময় বাইরে না যাওয়াই ভাল। কারণ ছোটো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ততটাও শক্তিশালী হয় না, ফলে খুব সহজেই তারা আক্রান্ত হতে পারে। তাই বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকাই উত্তম।

Story first published: Saturday, December 17, 2022, 19:18 [IST]
X
Desktop Bottom Promotion