প্রতি ২ মিনিটে মৃত্যু হচ্ছে একজন গর্ভবতী মহিলার! দেখুন রিপোর্ট কী বলছে

গত ২০ বছরে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। ফলে বিশ্বব্যাপী মাতৃ মৃত্যুর হার অনেকটাই কমেছে। কিন্তু তার পরেও গর্ভাবস্থায় এবং ডেলিভারির সময় মৃত্যুর হার শুনলে অবাক হবেন! বিশ্বে এখনও প্রতি ২ মিনিটে মৃত্যু হচ্ছে একজন গর্ভবতী মহিলার। বৃহস্পতিবার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রিপোর্ট বলছে, ২০২০ সালে গোটা বিশ্বে প্রায় ২ লাখ ৮৭ হাজার মহিলার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও রাষ্ট্রসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে গর্ভবতী মহিলাদের মৃত্যুর হার অনেকটাই কমেছে। তবে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে রোগী মৃত্যুর হার সেভাবে কমেনি। বিশ্বের দরিদ্রতম দেশগুলিতেই সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে হবু মায়েদের। ২০২০ সালে প্রায় ৭০ শতাংশ গর্ভবতী মহিলারই মৃত্যু হয়েছে সাব-সাহারান আফ্রিকায়।

এই দিনের রিপোর্টে জানানো হয়েছে, সব মিলিয়ে গর্ভবতী মহিলাদের মৃত্যুর হার আগের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কমেছে। ২০০০ সালের প্রথম দিকে এই সংখ্যাটা ছিল প্রতি ১ লাখ জীবিত শিশুর মধ্যে ৩৩৯ জন। তবে এই পরিসংখ্যান ২০২০ সালে কমে দাঁড়িয়েছে প্রতি ১ লাখে ২২৩ জন সদ্য মা ও অন্তঃসত্ত্বার মৃত্যু, এমনটাই জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে।

woman dies every 2 minutes due to pregnancy

ভারতে গর্ভবতী মহিলাদের মৃত্যুহার

বিশ্বের তিনটি দেশে ১০ হাজারেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে ভারতও। রিপোর্টে আমাদের দেশে ২৪ হাজার মহিলার মৃত্যুর খবর রয়েছে। তারপরে রয়েছে ইথিওপিয়া, যেখানে ২২ হাজার এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ১০ হাজার মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।

গর্ভাবস্থায় মহিলাদের মৃত্যুর কারণ

হবু মায়েদের মৃত্যুর প্রধান কারণগুলি হল -

১) গর্ভাবস্থায় গুরুতর রক্তপাত

২) গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ

৩) গর্ভাবস্থায় কোনও সংক্রমণ হওয়া

৪) অনিরাপদ গর্ভপাত থেকে শারীরিক সমস্যা

৫) সময়মতো সঠিক চিকিৎসা না হওয়া, ইত্যাদি।

Story first published: Friday, February 24, 2023, 18:40 [IST]
X
Desktop Bottom Promotion