গর্ভাবস্থায় পেঁপে খাওয়া কি নিরাপদ? বেড়ে যেতে পারে গর্ভপাতের সম্ভাবনা! জানুন বিশেষজ্ঞদের মত

By Bhagysree Sarkar

সুস্বাদু ও পুষ্টিকর ফলগুলির মধ্যে অন্যতম পেঁপে। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও অত্যন্ত কম পরিমাণের চর্বিযুক্ত উপাদান। যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও রয়েছে ভিটামিন, মিনারেল এবং এনজাইম পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু আপনি হয়তো শুনেছেন এবং সম্ভবত বিশ্বাসও করেছেন যে অন্তঃসত্ত্বা মহিলাদের পেঁপে খাওয়া উচিত নয়।

অন্তঃসত্ত্বাদের কাঁচা ও পাকা উভয় ধরনের পেঁপে খাওয়া নিষিদ্ধ। কেউ আবার বলেন, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। মূলত, গর্ভপাতের ঝুঁকির কারণেই বয়স্করা প্রায়ই গর্ভাবস্থায় পেঁপে না খাওয়ার জন্য সতর্ক করেন। অবশ্য এর কারণ রয়েছে, আমরা দেখেছি পেঁপের মধ্যে থেকে সাদা দুধের মতো তরল পদার্থ বের হয়। বিশেষজ্ঞদের মতে, গর্ভপাতের কারণের জন্য দায়ী ওই ল্যাটেক্সের মধ্যে থাকা এনজাইমগুলিই।

papaya

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেঁপেতে ল্যাটেক্স থাকে, যা জরায়ুতে সংকোচনের ঝুঁকি তৈরি করে। এই কারণে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি থাকে। এছাড়া পেঁপেতে পেপিনও থাকে, যা প্রোটিনকে ভেঙে দেয়। এই কারণে ভ্রূণের ক্ষতি হতে পারে। তবে এটিও লক্ষণীয় যে, যদি পেঁপে পাকতে শুরু করে। এতে ল্যাটেক্সের পরিমাণ কমে যায়। এই কারণে সপ্তাহে একবার বা দুবার সীমিত পরিমাণে পাকা পেঁপে খেলে যে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই কাঁচা পেঁপে খাওয়া এড়িয়ে চলতে হবে। তবে পাকা পেঁপে গর্ভাবস্থায় কিছু পরিমাণে খাওয়া যেতে পারে।

  • কতটা পেঁপে খাওয়া নিরাপদ?

ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) অনুসারে, গর্ভাবস্থায় কাঁচা পেঁপে বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। কিন্তু ২০১৮ সালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, পেঁপে খেলে গর্ভাবস্থার কোনও ক্ষতি হয় না। এছাড়াও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) অনুসারে, গর্ভাবস্থায় যে ফল খাওয়া উচিত তার মধ্যে পেঁপেও অন্তর্ভুক্ত। তাই বিশেষজ্ঞদের মতে, পেঁপে খাওয়া একেবারে নিরাপদ। তবে এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত। সপ্তাহে এক বা দুবার পেঁপে খেতে পারেন। তবে পেঁপে খাওয়ার পর অস্বস্তি বোধ করলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

Story first published: Saturday, September 14, 2024, 15:09 [IST]
X
Desktop Bottom Promotion