Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Parenting Tips: শিশুদের সামনে এই কথা ভুলেও বলবেন না, পড়বে নেতিবাচক প্রভাব!
Parenting Tips: ছোটবেলা সকলের জন্যই বিশেষ। প্রত্যেক মা-বাবারই দায়িত্ব শিশুর সঠিক লালন-পালন এবং তাদের ভালো পরিবেশ দেওয়া। ছোটবেলাতেই শেখাতে হবে, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, সকলের সঙ্গে মিশতে হয়, শিশুর যাবতীয় আচরণ সবই মা-বাবার কছ থেকেই শেখে। কিন্তু অনেক বাবা-মায়ের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। মনে রাখবেন, অভিভাবকত্ব একটি দায়িত্বশীল কাজ। যেখানে শিশুদের শারীরিক, মানসিক বিকাশের যত্ন নিতে হয়।
শিশু বিশেষজ্ঞদের মতে, শিশুরা তাদের বাবা-মাকে তাদের আদর্শ হিসেবে বিবেচনা করে। তাদের প্রতিটি কথা এবং আচরণ গভীরভাবে গ্রহণ করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে, বাবা-মায়ের কথা ও কাজে সতর্ক থাকা উচিত। কিছু জিনিস আছে, যা শিশুদের সামনে বললে তাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই সেই কথাগুলি সম্বন্ধে, যা বাবা-মায়ের তাদের শিশুদের সামনে কখনই বলা উচিত নয় (Things parents should never say to their children)।

ছবি সৌজন্য- pexels
. "তুমি কখনই ঠিকমতো কিছু করতে পারবে না"
বাবা-মায়েরা প্রায়ই তাদের শিশুদের তিরস্কার করার সময় এই কথাটি বলে থাকেন। এতে তাদের মনে হীনমন্যতার অনুভূতি তৈরি হতে পারে। শিশুরা তাদের ভুল থেকে শেখে, এবং তাদের বুঝতে সাহায্য করা গুরুত্বপূর্ণ যে, ভুল করা খারাপ কিছু নয়। তাদের উৎসাহিত করুন এবং তাদের প্রচেষ্টার প্রশংসা করুন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও ভালো পারফর্ম করবে।
. "তুমি ঠিক তোমার বাবা/মায়ের মতো"
অনেক সময় বাবা-মা রাগের বশে এই কথাটি বলে থাকেন। বিশেষ করে যখন তারা তাদের সঙ্গীর উপর রেগে থাকেন। এতে শিশুদের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তারা অনুভব করতে শুরু করে যে তাদের মধ্যে কিছু ভুল আছে বা তারা কারও চোখে যথেষ্ট ভালো নয়। এই ধরনের মন্তব্য শিশুদের মনে নেতিবাচক অনুভূতি তৈরি করতে পারে।
. "তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গিয়েছে"
শিশুদের সামনে এই ধরনের কথা বললে তাদের মনে অপরাধবোধ তৈরি হতে পারে। শিশুরা ভাবতে শুরু করে যে তারা তাদের বাবা-মায়ের বোঝা। এতে তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে এবং তারা নিজেদেরকে নিকৃষ্ট ভাবতে শুরু করে। শিশুদের এমনটা অনুভব করানো উচিত যে, তারা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, কোন সমস্যা নয়।
. "আমি তোমাকে ছেড়ে চলে যাবো"
শিশুদের ভয় দেখানোর জন্য অনেক সময়ই এই কথাটি বলা হয়। এতে মনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করতে পারে। শিশুরা সম্পূর্ণরূপে তাদের বাবা-মায়ের উপর নির্ভরশীল, এবং এই ধরনের কথা শুনে তাদের মনে হয় যে তাদের একা ছেড়ে দেওয়া হবে। এটি তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং তারা চাপ বা ভীত বোধ করতে শুরু করতে পারে।
. "তোমার বন্ধুরা তোমার চেয়ে ভালো"
অন্য শিশুদের সাথে নিজের শিশুর তুলনা করলে তাদের মনে ঈর্ষা এবং হীনমন্যতা তৈরি হতে পারে। প্রতিটি শিশুই আলাদা এবং তার নিজস্বতা রয়েছে। তাদের তুলনা করার পরিবর্তে, তাদের ভালো গুণাবলী চিনুন এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন। এতে তাদের মনে হবে যে তারাও বিশেষ।



Click it and Unblock the Notifications