বর্ষায় বাচ্চার স্বাস্থ্য নিয়ে চিন্তা? নিরাপদে রাখতে অবশ্যই মেনে চলুন এই টিপসগুলি!

By Bhagysree Sarkar

বর্ষাকালের প্রতি ভালোবাসা আমাদের গভীর। তবে এই আবহাওয়ায় সুস্থ থাকা একটি চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে পরিবারের ছোট সদস্যের জন্য। বর্ষাকাল সকলের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। কারণ, এই সময়েই নানান রোগের সম্ভাবনা বেড়ে যায়। তাই বাচ্চাদের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজনীয় বর্ষাকালে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকলে সবচেয়ে বেশি ঠাণ্ডা এবং জ্বর হওয়ার প্রবণতা থাকে। তাই এই সময় নানান রোগের হাত থেকে বাচ্চাদের নিরাপদে রাখবেন কী ভাবে, সে বিষয় কিছু টিপস দেওয়া হল-

cough
  • সময়মত গরম কাপড় পরান

মনসুনে সকালের দিকে গরম ও আর্দ্র আবহাওয়া থাকে। আবার রাতে মনোরম ঠাণ্ডা পরিবেশ থাকতে পারে। তাই দিনের বেলায় বাচ্চাদের নরম ও হাল্কা জামা কাপড় পরান। তবে রাতে সময়মতো গরম কাপড় পরানো এবং ঘরের বাইরে যাওয়ার সময় ভালোভাবে ঢেকে রাখা খুবই জরুরি।

  • স্বাস্থ্যকর খাদ্য

আপনার বাচ্চা পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। এই সময় স্ট্রিট ফুড এড়িয়ে চলাই ভালো। খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি এবং কলা, বেদানা, পেঁপের মতো মরশুমি ফল অন্তর্ভূক্ত করুন। বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবচেয়ে পুষ্টিকর ও উল্লেখযোগ্য খাবার হল ড্রাই ফ্রুটস।

  • ডায়পার বদলান

বর্ষায় বাচ্চাদের মধ্যে বার বার প্রস্রাবের প্রবণতা বাড়ে। তাই এই সময় বাচ্চাদের ঘন ঘন ডায়পার বদলান। তা না-হলে ভিজে, স্যাঁতস্যাঁতে ডায়পারের কারণে ফাঙ্গাল ইনফেকশান হতে পারে।

  • পর্যাপ্ত ঘুম

বাচ্চাদের পর্যাপ্ত ঘুম ভীষণভাবে প্রয়োজন এই সময়। ভাল ঘুম তাদের শরীরকে বিশ্রাম দিতে এবং সুস্থ থাকতে সাহায্য করবে।

  • ব্যায়াম এবং খেলাধুলা

শিশুদের নিয়মিত ব্যায়াম ও খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহ দিন। এতে তাদের শরীর শক্তিশালী হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

  • বাড়ির পরিবেশ পরিষ্কার রাখুন

এই সময় কাঁদা জল, নোংরা মেঝে পরিষ্কার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বাচ্চারা বাড়িতে এলে তাদের হাত-পা ধোয়াতে ভুলবেন না। এই সময় অন্তত দুবার মেঝে পরিষ্কার করুন। জলে অ্যান্টিসেপ্টিক মিশিয়ে মেঝে পরিষ্কার করুন।

  • টিকা

নিজের সন্তানের ভ্যাকশিনের তারিখ ভুলে যাবেন না। শিশুদের সময়মতো টিকা দিন, এটি তাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে।

Story first published: Friday, June 28, 2024, 14:46 [IST]
X
Desktop Bottom Promotion