বর্ষায় শিশু দ্রুত অসুস্থ হতে পারে, এই উপায়ে যত্ন নিলে সুস্থ থাকবে শিশু!

By Bhagysree Sarkar

গ্রীষ্মের দাবদাহের পর বর্ষাকাল আমাদের কাছে খুবই মনোরম। তবে এই ঋতু যতটা আরামদায়ক, ততটাই ঝুঁকিপূর্ণও। কারণ, বৃষ্টি সব ধরনের রোগ ছড়ায়। এই মরশুমে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

তাই নিজের এবং আপনার সন্তানদের বিশেষ যত্ন নিতেই হবে। যারা নতুন বাবা-মা হয়েছেন, তাদের জন্য এই মরশুমটি বেশি চ্যালেঞ্জিং। আসুন জেনে নেওয়া যাক বর্ষাকালে কীভাবে আপনার ছোট শিশুদের রোগ থেকে রক্ষা করবেন।

baby
  • বৃষ্টিতে ভেজা যাবে না

প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল, বর্ষাকালে কোনভাবেই শিশুকে ভিজতে দিলে চলবে না। মনে রাখবেন, একমাত্র ভীষণ প্রয়োজন হলেই বাইরে যান, অন্যথা নয়। তবে সঙ্গে ছাতা বা রেইনকোট নিতে ভুলবেন না। একই সময়ে, আবহাওয়ার আর্দ্রতা এড়াতে, শিশুদের আরামদায়ক, সম্পূর্ণ শুকনো সুতির কাপড় এবং আবহাওয়া ঠাণ্ডা হলে হালকা মোটা কাপড় পরতে হবে।

  • ভেজা ডায়াপার পরিবর্তন করুন

বর্ষাকালে শিশুর বিছানা ও ডায়াপার ভেজা রাখা চলবে না। এই মরশুমে ডায়াপার বেশিক্ষণ ভেজা থাকলে, ত্বকে র‍যাশ পড়তে পারে। শুধু তাই নয়, সংক্রমণও ছড়াতে পারে। এছাড়াও ঠাণ্ডাজনিত কারণেও তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সতর্ক হন।

  • পরিচ্ছন্নতা বজায় রাখুন

বর্ষাকালে শিশুদের সুস্থ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন দিন। খেয়াল রাখতে হবে শিশুদের খেলনা, দুধের বোতল এবং যে সমস্ত জিনিস সংস্পর্শে আসাবে, তা কোনওভাবেই যেন নোংরা না হয়। এতে তাদের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

  • প্রতিদিন স্নান করা থেকে বিরত থাকুন

বর্ষাকালে আবহাওয়া একটু ঠাণ্ডা থাকে, তাই প্রতিদিন শিশুদের স্নান করানো এড়িয়ে চলুন। তবে আপনি চাইলে বর্ষাকালে শিশুকে সপ্তাহে ২ থেকে ৩ বার স্নান করাতে পারেন। সেই সঙ্গে শিশুকে বাইরে নিয়ে যেতে হলে তাকে হালকা গরম জল দিয়ে স্নান করান।

  • মশা থেকে সুরক্ষা

বর্ষাকাল মানেই মশার উৎপাত। এই আতঙ্ক দ্রুত বেড়ে যায়। যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায়। তাই মশার আক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে জানালায় মশারি বা জাল লাগান। যাতে শিশুটি সম্পূর্ণ নিরাপদ থাকে।

এছাড়াও, কোনো কারণে শিশুর জ্বর, শারীরিক ব্যথা ও হাঁচির মতো উপসর্গ দেখলে অবহেলা করবেন না। এটি করলে বিপদ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব একজন শিশ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।

Story first published: Sunday, July 14, 2024, 20:06 [IST]
X
Desktop Bottom Promotion