Parenting Tips: ব্যস্ত সময়সূচী থাকায় শিশুকে সময় দিতে পারছেন না? রইল কিছু বিশেষ টিপস

By Bhagysree Sarkar

Parenting Tips: পরিবর্তিত জীবনযাত্রার মধ্যে শিশুদের ভালো এবং সঠিকভাবে লালন-পালন করা সহজ না। আপনার আচরণ, অভ্যাস শিশুরা শিখবে। আর তারও অন্যদের সঙ্গে একই কাজ করবে। সেজন্য দৌড়ঝাঁপ এবং ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও, আপনার শিশুদের সামনে শান্ত এবং স্থির হয়ে কাজ করতে হবে।

যাতে আপনাকে দেখে তারাও এটাই শেখে। এদিকে আজকাল, ব্যস্ত জীবন এবং কাজের কারণে, বেশিরভাগ বাবা-মায়েরা তাদের শিশুদের সাথে সময় কাটাতে পারছেন না। যার ফলে শিশু এবং বাবা-মায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

Parenting Tips

আপনি যদি এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত হন এবং আপনার শিশুদের সময় দিতে না পারেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। একসঙ্গে সময় কাটালে পারস্পরিক সম্পর্ক মজবুত হবে ও ছোটবেলার সুখের স্মৃতি থাকবে।

আজ আমরা আপনাকে এমন কিছু অভ্যাস গড়ার কথা বলব, যাতে আপনি কম সময়ে আপনার শিশুদের সাথে কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন। এতে শিশু এবং আপনি উভয়ই খুশি থাকবে। সেই বিশেষ কাজগুলি সম্পর্কে চলুন জেনে নিন-

  • শিশুদের রান্নাঘরে আপনার সাথে রাখুন

অফিস থেকে ফিরে যদি আপনি রান্নাঘরের কাজ সামলান, তাহলে আপনার শিশুদেরও সঙ্গে করে রান্নাঘরে নিয়ে যান। এমন পরিস্থিতিতে, আপনি তার সাথে অনেক সময় কাটাতে পারবেন। যদি আপনি কোথাও কোনও জিনিস কিনতে যান, তাহলে আপনার শিশুকেও সাথে নিয়ে যান। এর মাধ্যমে আপনি কম সময়ে আপনার শিশুদের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। এতে আপনিও খুশী হবে, সঙ্গে আপনার শিশুও।

  • গল্প করুন

যদি আপনি আপনার শিশুদের সাথে প্রতিটি মুহূর্ত অল্প সময়ের মধ্যেই উপভোগ করতে চান, তাহলে তাদের এমন কিছু গল্প এবং উপাখ্যান বলুন, যা শিশু সবসময় মনে রাখবে। শিশুরা সেই গল্পগুলি মনে রেখে আপনাকে অনুভব করবে। এছাড়াও, আপনি কম সময়ের মধ্যে আপনার শিশুদের সাথে খেলাধুলা করতে পারেন। এটি আপনার শিশুকে খুশি করবে এবং আপনিও তার সাথে এই মূল্যবান মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন।

  • অঙ্কন এবং কারুশিল্প

আপনি আপনার শিশুদের সাথে কিছু ছবি আঁকতে পারেন। যাতে আপনি সারাদিন তাদের সাথে না থাকলেও, আপনার শিশু এই ছবিগুলি দেখে আপনার অনুপস্থিতি পূরণ করতে পারে এবং তার পুরো দিনটি আনন্দের সাথে কাটাতে পারে। শুধু তাই নয়, আপনি যদি তাদের সাথে ছবি আঁকা বা কোনও কারুশিল্প করেন, তাহলে আপনার শিশুরা এটি থেকে অনেক কিছু শিখতে পারবে।

  • খাবার খাওয়া

রাতের খাবারটা সব সময় পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। সবার সঙ্গে খাবারের টেবিলে সময় দিলে সম্পর্ক উন্নত হয়। এরসঙ্গে খাবার টেবিলে ফোন কখনই নিয়ে বসবেন না। এতে আপনার অভ্যাস শিখে ফেলতে পারে শিশুও। তাই ফোন নিয়ে খেতে বসা এড়িয়ে চলুন।

এছাড়াও যখনই সময় পাবেন, আপনার শিশুদের ছোট ছোট সাফল্যের জন্য উৎসাহিত করতে পারেন। এতে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সমস্ত টিপস গ্রহণ করে, আপনি অল্প সময়ের মধ্যেই আপনার শিশুদের সাথে স্মরণীয় মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন। মনে রাখবেন, কতটুকু সময় দিলেন এটা বড় ব্যাপার না, লক্ষ্য রাখুন যেন তাদের সঙ্গে একটা মানসম্মত সময় কাটাতে পারেন।

Story first published: Friday, January 24, 2025, 14:03 [IST]
X
Desktop Bottom Promotion