গর্ভাবস্থায় নিয়মিত পান করুন আমন্ড মিল্ক, এর উপকারিতা জানলে অবাক হবেন!

একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল গর্ভবস্থার সময়কাল। গর্ভধারণের সময় থেকে শুরু করে, জন্ম দেওয়া এবং সন্তানকে ধীরে ধীরে পরম মমতায় বড় করে তোলা, প্রতিটি মুহূর্তই খুব সুন্দর এবং সুখকর।

Benefits of Consuming Almond Milk During Pregnancy

গর্ভাবস্থার সময় খাদ্য, মা ও শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় মা যা কিছু খান তা গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর রাখা উচিত। গর্ভাবস্থায় অনেকেই গরুর দুধ খেতে পছন্দ করেন না। তাই সেক্ষেত্রে আমন্ড মিল্ক বেছে নেওয়া যেতে পারে। এই দুধে ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন এবং ভিটামিন এ, ই, বি, ডি থাকে, যা প্রেগনেন্সির সময় খুবই প্রয়োজনীয়। তাহলে আসুন দেখে নিন, গর্ভাবস্থায় আমন্ড মিল্ক পান করার কিছু উপকারিতা।

১) পুষ্টিকর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

১) পুষ্টিকর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

আমন্ড মিল্ক ভিটামিন-ই এর দুর্দান্ত উৎস, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি গর্ভবতী মহিলাদের শরীরে হওয়া অক্সিডেটিভ স্ট্রেসের বিপরীত প্রভাব কমাতে সহায়তা করে।

২) হার্টকে সুস্থ রাখে

২) হার্টকে সুস্থ রাখে

এই দুধ স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। আমন্ড মিল্কে সমস্ত পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম উপাদান হল, এতে অল্প পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বর্তমান, যা হার্টকে সুস্থ রাখতে খুবই কার্যকর।

৩) হাড়ের শক্তি বৃদ্ধি করে

৩) হাড়ের শক্তি বৃদ্ধি করে

আমন্ড মিল্ক উচ্চ মানের ক্যালসিয়ামের উৎস। এটি আপনার হাড়কে সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করবে। হাড়ের টিস্যুগুলিকেও শক্তিশালী করে তোলে। তাছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ আমন্ড মিল্ক, অস্টিওপোরোসিস প্রতিরোধ করতেও অত্যন্ত সহায়ক।

৪) উচ্চ রক্তচাপ রোধ করে

৪) উচ্চ রক্তচাপ রোধ করে

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আমন্ড মিল্ক ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায়, এটি উচ্চ রক্তচাপ রোধ করে। রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে দুর্দান্ত কার্যকর এটি। তাই গর্ভাবস্থায় আমন্ড মিল্কের সেবন নিরাপদ।

৫) গর্ভকালীন ডায়াবেটিস (GDM) পরিচালনা করে

৫) গর্ভকালীন ডায়াবেটিস (GDM) পরিচালনা করে

আমন্ড মিল্কে কম গ্লাইসেমিক সূচক যুক্ত হওয়ায়, এটি গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারি। তাই যে সকল গর্ভবতী মহিলারা তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তারা আমন্ড বা আমন্ড মিল্ক খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। গর্ভাবস্থায় আমন্ড মিল্কের সেবন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

৬) ত্বকের ক্ষেত্রে উপকারি

৬) ত্বকের ক্ষেত্রে উপকারি

আমন্ড মিল্ক ভিটামিন-ই এর উৎস। এটি ত্বকের বিভিন্ন দাগ এবং হাইপারপিগমেন্টেশন প্রতিরোধ করতে সহায়তা করে। তাছাড়া, এটি ত্বকের কোলাজেন উৎপাদনকেও উৎসাহিত করে। যার ফলে ত্বকের তারুণ্যতা বজায় থাকে এবং ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে।

৭) ভিটামিন এবং খনিজের উৎকৃষ্ট উৎস

৭) ভিটামিন এবং খনিজের উৎকৃষ্ট উৎস

গরুর দুধের বিকল্প হিসেবে, আমন্ড মিল্ক একটি স্বাস্থ্যকর পছন্দ হতে পারে। এই দুধ ভিটামিন এবং খনিজ, যেমন - ক্যালসিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি১২, ভিটামিন-ডি এবং ভিটামিন-ই এর দুর্দান্ত উৎস।

X
Desktop Bottom Promotion