Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বয়স তিরিশের কোঠায়, মা হতে চাইছেন? রয়েছে একাধিক ঝুঁকি, বিশদে জেনে নিন
মা হওয়া প্রতিটি নারীর স্বপ্ন। কিন্তু কোনো কারণবশত সেই গর্ভাধারণ মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়, তবে তা অত্যন্ত দুংখজনক। গবেষণায় দেখা গিয়েছে, আমাদের দেশে ২০ থেকে ৩০ শতাংশ গর্ভধারণই ঝুঁকিপূর্ণ। এজন্য বেশকিছু বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ। মা হওয়ার সিদ্ধান্ত যদি ৩৫ বছর বয়সের পর নেওয়া হয় তবে বেশ কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সন্তান নেওয়ার একটি নির্দিষ্ট বয়স আছে। সাধারণত ৩০ বছর বয়সের পর গর্ভধারন ঝুঁকির মধ্যে পড়ে যায়। ক্যারিয়ার নিয়ে বা অন্যান্য ব্যস্ততায় সন্তান নিতে চান দেরি করে। কিন্তু বেশি বয়সে গর্ভধারন করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে হয় নারীদের। যেমন, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া, ডায়াবেটিস সমস্যা। আরও কী কী সমস্যা হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

- উচ্চ রক্তচাপ
বয়স্ক মায়েদের গর্ভকালে উচ্চ রক্তচাপে ভোগার আশঙ্কা বৃদ্ধি পায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সময় অর্থাৎ গর্ভকালের সময় নিয়মিত রক্তচাপ পরীক্ষার মাধ্যমে উচ্চ রক্তচাপজনিত জটিলতা এড়ানো সম্ভব।
- জেস্টেশনাল ডায়াবেটিস
গর্ভকালে অনেক মায়েরাই ডায়াবেটিসের সমস্যায় ভোগেন। তবে বেশি বয়সে গর্ভধারণ করলে এই আশঙ্কা আরও দ্বিগুণ হয়। তাই আগে থেকেই তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখতে হবে গর্ভাবস্থা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শিশুর বিকলাঙ্গতা, ওজন বৃদ্ধি এমনকি শিশুর মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে।
- স্ট্রেস
স্ট্রেস গর্ভধারণের অন্যতম বাধা। ৪০-৪২ বছরে মা হতে চাইলে নিজেকে আগে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। যদি প্রয়োজন মনে হয় তবে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রি প্রেগন্যান্সি ডিপ্রেশন থাকলে পোস্ট পার্টাম ডিপ্রেশন আসা স্বাভাবিক। তবে তা চিকিৎসার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব।
- সিজারের আশঙ্কা বৃদ্ধি
মহিলারা বিভিন্ন ব্যস্ততার কারণে বেশি বয়সে বাচ্চা নিতে চান। কিন্তু আপনি কি জানেন, বয়সকালে গর্ভধারন করলে সিজারের আশঙ্কা বৃদ্ধি পায়। এর অন্যতম কারণ, গর্ভকালে বিভিন্ন শারীরিক জটিলতা।
- গর্ভপাতের আশঙ্কা
বেশি বয়সে গর্ভধারণ করলে অধিক গর্ভপাতের আশঙ্কা বৃদ্ধি পায়। এই সমস্যার অন্যতম কারণ, মায়ের বিভিন্ন অসুখ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ইত্যাদি।
এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, মাল্টিপল প্রেগন্যান্সি, সময়ের আগেই সন্তান হওয়া, গর্ভস্থ শিশুর মৃত্যু, কম ওজনের শিশু জন্মদান ইত্যাদি জটিলতা বয়সের সঙ্গে বাড়ে। তাই অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়গুলি, যেমন- ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, মাসিক অনিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা থাকলে প্রেগন্যান্সির আগেই ওষুধের মাধ্যমে সেরে উঠতে হবে।



Click it and Unblock the Notifications