Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভাবী মায়েদের কী কী খাবার খাওয়া জরুরি
অন্তঃসত্বা থাকালীন ডায়েটের দিকে নজর দেওয়াটা খুব জরুরি। এমন সময় কেমন খাবার খেতে হবে? সে বিষয়ে জানতে পড়ে ফেলুন এই লেখাটি।
প্রগন্য়ান্সির সময় ঠিক মতো খাবার খাওয়াটা খুব দরকার। তাই এই সময় নিজের ডায়েটের উপর অতিরিক্ত নজর দিন। প্রয়োজনে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাবারের একটা লিস্ট বানিয়ে ফেলুন। আর শুরু করে দিন সেই মতো খাওয়া।
এই প্রবন্ধে এমন কিছু খাবারের বিষয়ে আলোচনা করা হল যা প্রেগন্য়ান্সির সময় আপনার শরীরের গঠনে খুব কাজে আসতে পারে। প্রসঙ্গত, মা হওয়ার আগে যে কোনও নতুন খাবার নিজের ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে একবার নিজের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিতে ভুলবেন না।

এপ্রিকট কী কাজ করে?
এই ফলটির মধ্য়ে প্রচুর পরিমাণে ভিটামিন- এ, পটাশিয়াম এবং ফাইবার থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে।

জমিয়ে খান কলা!
এতে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকায় এটি প্রেগন্য়ান্সির সময় ভাবী মায়েদের শারীরিক ক্ষমতা বাড়ানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অ্যাভোকাডোর ক্য়ারিশমা:
এই ফলটি ভিটামিন এবং ওমেগা ৩ ফ্য়াটি অ্যাসিডে একেবারে পরিপূর্ণ, যা ভ্রূণের মস্তিষ্কের গঠনে অগ্রগণ্য় ভূমিকা নেয়।

বেরিজ খান মন ভরে:
এতে ফাইবার, জল, ভিটামিন-সি এবং কার্বোহাইড্রেট, যা প্রেগন্য়ন্সির সময় ভাবী মায়ের ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন রোধ করার পাশাপাশি সার্বিকভাবে মায়েদের শরীর ভালো রাখতে সাহায্য় করে।

দই খাওয়া জরুরি:
মায়ের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ম্য়াগনেশিয়াম, ভিটামিন-বি২ এবং বি১২, পটাশিয়াম, ক্য়ালসিয়াম এবং প্রটিন খুব দরকার পড়ে। আর দইয়ে এই সবগুলি ভরপুর পিরমাণে রয়েছে।

ডায়েটে থাকুক হোল গ্রেন খাবার:
মায়ের শরীরে ভিটামিন- বি (রিবোফ্লেবিন, থিয়ামিন এবং নিয়াসিন)-এর মাত্রা এই সময় ঠিক থাকাটা একান্ত জরুরি। কারণ এই উপাদানগুলি হাড় এবং পেশির গঠনে সাহায্য় করে। হোল েগ্রন খাবারে এই সবকটা উপাদান থাকায় এই সময় এমন খাবার খাওয়া খুব দরকার।

ব্রকলি:
শরীর থেকে দূষিত উপাদান বার করার পাশাপাশি হার্টের স্বাস্থ্য় ঠিক রাখতে এই সবজিটি দারুন ভূমিকা পালন করে। তাই প্রেগন্য়ান্সির সময় এই সবজিটিকে নিজের ডায়েট চার্ট থেক একেবারেই বাদ দেবেন না যেন!



Click it and Unblock the Notifications