Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Parenting Tips: অল্প বয়সেই ব্রণর সমস্যা? আজই বাচ্চার ডায়েট থেকে এই জিনিসগুলি বাদ দিন
Parenting Tips: আজকাল বেশিরভাগ বাচ্চা ও টিনএজের ছেলে-মেয়েদের ব্রণর সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত বয়ঃসন্ধির সময় এই সমস্যা বেশি দেখা দেয়। তবে যেকোনও বয়সেই কিন্তু ভোগাতে পারে ব্রণর সমস্যা, এমনই বলছে বিশেষজ্ঞরা। এমন খুব কম বচ্চারাই আছে, যারা কখনও ত্বকের সমস্যার সম্মুখীন হয়নি। ব্রণর সমস্যা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়ছে বর্তমানে। কিন্তু কেন বাচ্চাদেরই ব্রণর সমস্যাহয় জানেন?
শিশু বিশেষজ্ঞদের মতে, সাধারণত ১৫ বা ১৬ বছর বয়সের পরে দেখা দেয় ব্রণ। ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু আজকাল ৮ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের মধ্যেও এই সমস্যাটি অনেক বেশি দেখা যাচ্ছে। আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি, যা আপনার বাচ্চার খাদ্যতালিকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাদ দেওয়া উচিত। অনেক সময় এইসব কারণে আপনার বাচ্চাদের ত্বকের সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলি আরও বাড়তে পারে। তাহলে আসুন এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

- চিপস এবং স্ন্যাকস
৮ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের কখনই প্যাকেটজাত চিপস এবং এরকম নোনতা জিনিস খাওয়ানো উচিত নয়। শিশু চিকিৎসকদের মতে, এই জিনিসগুলির অতিরিক্ত ব্যবহার শিশুদের ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে এবং এই জিনিসগুলি ফোলাভাবও সৃষ্টি করে।
- ব্রেড
আজ থেকেই আপনার বাচ্চাদের ব্রেড খাওয়ানো বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা ইনসুলিন প্রতিরোধের কারণ হয়। এই কারণে, শরীরে তেল তৈরি হয়। ফলে তৈলাক্ত ত্বকের কারণে ব্রণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই সমস্যা এড়াতে, বাজরা দিয়ে তৈরি রুটি খাওয়ানো উচিত।
- চকোলেট, কেক এবং কুকিজ
বাচ্চার চকোলেট খেতে খুবই পছন্দ করে। তবুও আপনার বাড়িতে বাচ্চা থাকলে আজ থেকে তাদের চকলেট, কেক এবং কুকিজ খাওয়ানো বন্ধ করে দিন। এই জিনিসগুলি খাওয়ার ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। ইনসুলিন স্পাইকের কারণে ত্বকের প্রদাহের ঝুঁকি বেড়ে যায়। যদি আপনার বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে আপনি বাড়িতে কিছু স্বাস্থ্যকর তৈরি করে তাদের খাওয়াতে পারেন।
- সফট ড্রিংক
ছোট বাচ্চারা সফট ড্রিংক বা ঠাণ্ডা পানীয় খেতে খুবই পছন্দ করে। কিন্তু এই জিনিসগুলি নিয়মিত সেবন করলে তাদের স্বাস্থ্য এবং ত্বকের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। এই ধরনের পানীয়তে প্রচুর পরিমাণে ক্যাফেইন এবং চিনি থাকে, যার কারণে এটি আপনার শরীরের হরমোনগুলিকে ব্যাহত করে। যদি আপনার বাচ্চারা সফট ড্রিংক খুব পছন্দ করে, তাহলে আপনার উচিত বাড়িতে শিকানজি বা এই জাতীয় যেকোনও পানীয় তৈরি করে তাদের খাওয়ানো।



Click it and Unblock the Notifications