Year Ender 2024: এক নজরে দেখে নিন এই বছর পরলোক গমন করলেন যে সকল জ্যোতিষ্করা

By Bhagysree Sarkar

Year Ender 2024: আরও একটা বছর শেষ। সুখ-দুঃখ সমস্ত অভিজ্ঞতা নিয়েই আরও একটা বছর বয়স বাড়লো। ২০২৪ সাল ভারতীয় সাংস্কৃতিক, বিনোদন ও রাজনৈতিক মহল বেশকিছু চড়াই-উতরাই এর মধ্যে দিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'রিক্যাপ অফ ২০২৪' শিরোনামের ভিডিওতে ভরে গিয়েছে।

প্রত্যেকেই চলতি বছরের হাইলাইটগুলি নিয়ে কথা বলছে। কিন্তু এবছর বহু নামী ব্যক্তিত্বদের আমরা বিদায় জানিয়েছি। আসুন এবছর আমরা হারিয়ে যাওয়া এমন কিছু উল্লেখযোগ্য তারকাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিষয়ে জেনে নিই।

celeb 2024
  • উমা রামানন (মে ১, ২০২৪)

প্রখ্যাত প্লেব্যাক গায়িকা, উমা রামানন। তিনি তাঁর অসুস্থতার কারণে ১ মে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তামিল সঙ্গীতে তাঁর অবদান অপরিসীম। রামানন তাঁর ৩৫ বছরের ক্যারিয়ারে ৬,০০০ টিরও বেশি লাইভ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

  • ঋতুরাজ সিং (ফেব্রুয়ারি ২০, ২০২৪)

টেলিভিশন অভিনেতা ঋতুরাজ সিং, বানেগি আপনি বাত এবং দিয়া অর বাতি হাম-এর মতো শো-তে অভিনয়ের জন্য পরিচিত। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। মাত্র ৫৯ বছর বয়সেই তাঁর আকস্মিক মৃত্যু অবাক করেছে সকলকে। তাঁর এইভাবে মৃত্যু মধ্যবয়সী ব্যক্তিদের মধ্যে কার্ডিয়াক সমস্যার ক্রমবর্ধমান প্রবণতা তুলে ধরে।

  • পঙ্কজ উধাস (ফেব্রুয়ারি ২৬, ২০২৪)

কালজয়ী গজলের পেছনের প্রাণময় কন্ঠ যার তিনি হলেন পঙ্কজ উধাস। দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে পারি দিলেন তিনি। 'চিঠি আয়ি হ্যায়'-এর মতো হিট গানের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন তিনি। এছাড়াও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই গজল সঙ্গীতকার ভারতে এবং বিদেশে জনপ্রিয় ছিলেন। ভারতীয় সঙ্গীত শিল্পে তাঁর অবদান চিরকাল অনুরাগীদের হৃদয়ে গেঁথে থাকবে।

  • শারদা সিনহা (নভেম্বর ৫, ২০২৪)

বিহারের আইকনিক কণ্ঠস্বর শারদা সিনহা তিনিও এবছর মারা গিয়েছেন। মূলত, রক্তে বিষক্রিয়াজনিত জটিলতার কারণে মারা যান বলে খবর। ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি সঙ্গীতে তাঁর অবদানের জন্য পরিচিত তিনি। ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত তাঁর গানগুলি আগামী প্রজন্মের হয়ে থাকবে।

  • সুহানি ভাটনগর (ফেব্রুয়ারি ১৬, ২০২৪)

দঙ্গল ছবির দর্শকদের মন জয়ী তরুণ অভিনেত্রী সুহানি ভাটনগর, মাত্র ১৯ বছর বয়সে দুঃখজনকভাবে মারা গিয়েছেন। তিনি ডার্মাটোমায়োসাইটিস, একটি বিরল অটোইমিউন রোগের সাথে লড়াই করছিলেন। তাঁর অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করে আপমর চলচিত্র জগৎ।

  • জাকির হোসেন (ডিসেম্বর ১৫, ২০২৪)

বিখ্যাত তবলা বাদক জাকির হুসেন, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছেন। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নামে একটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর অতুলনীয় ছন্দ এবং শৈল্পিকতায় তিনি একাধিক পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছে। ৭৩ বছর বয়সে জাকির হোসেনের মৃত্যু বিশ্বব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পিদের উপর শোকের ছায়া নেমে আসে।

  • ওস্তাদ রশিদ খান (জানুয়ারি ৯, ২০২৪)

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৯ ই জানুয়ারি কলকাতার একটি হাসপাতালে মারা যান সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। ৫৫ বছর বয়সে এই শাস্ত্রীয় গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। তাঁকে রাষ্ট্রীয় সম্মানের সাথে উত্তর প্রদেশের বাদাউনে তাঁর নিজ শহরে কবর দেওয়া হয়।

  • অতুল পারচুরে (অক্টোবর ১৪, ২০২৪)

অভিনেতা অতুল পারচুর ১৪ই অক্টোবর ৫৭ বছর বয়সে মারা যান। তিনি গত কয়েক বছর ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন। পারচুরে দ্য কপিল শর্মা শো , আর কে লক্ষ্মণ কি দুনিয়া , ইয়াম হ্যায় হাম, বাদি দুর সে আয়ে হ্যায় এবং জাগো মোহন পেয়ারে এর মতো অসংখ্য কমেডি শোতে উপস্থিত হয়েছেন। তিনি মজাদার অভিনয় সকলের মন জয় করেছিল।

  • স্মৃতি বিশ্বাস (জুলাই ৩, ২০২৪)

প্রবীণ অভিনেত্রী স্মৃতি বিশ্বাস, যিনি বেশ কয়েকটি হিন্দি, মারাঠি এবং বাংলা ছবিতে কাজ করেছিলেন। চলতি বছরে ৩রা জুলাই মহারাষ্ট্রের নাসিকে তাঁর বাসভবনে মারা যান। মূলত, বয়সজনিত কারণে স্মৃতি বিশ্বাস মারা যান।

  • ড্যানিয়েল বালাজি (মার্চ ২৯, ২০২৪)

তামিল অভিনেতা, ড্যানিয়েল বালাজি ২৯শে মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কোটিভাকামের একটি বেসরকারি হাসপাতালে তিনি না ফেরার দেশে যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৮ বছর।

Story first published: Tuesday, December 31, 2024, 16:31 [IST]
X
Desktop Bottom Promotion