Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Year Ender 2023: এই বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে ৭ খাবার, আপনার কোনটি প্রিয়?
কোনও তথ্য দরকার? সঙ্গে সঙ্গে গুগলে গিয়েই সার্চ করতে অভ্যস্ত আজকের যুগের মানুষ। জীবনের প্রতিটি পদে মানুষ এখন গুগলের উপরই বেশি নির্ভরশীল। কোনও ওষুধ দরকার, কোনও ঠিকানা প্রয়োজন, পড়াশোনা বা ক্যারিয়ার সংক্রান্ত কিছু জানতে হবে, কয়েক সেকেন্ডেই সব প্রশ্নের উত্তর দিতে রেডি গুগল। নতুন নতুন খাবারের সন্ধানেও সর্বপ্রথম আমরা গুগলেই চোখ রাখি।
২০২৩ সাল শেষের পথে। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বিশ্ব। সেই সঙ্গে এই বছর ফিরে দেখতেও শুরু করেছেন অনেকে। চলতি বছরে কোন খাবারগুলো গুগল সার্চের তালিকায় সবচেয়ে সেরা হিসেবে উঠেছে দেখে নিন।

বাজরা
২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি যে সব খাবার সার্চ করা হয়েছে, তার মধ্যে একটি হল মিলেট বা বাজরা। অধিকাংশ মানুষ এই শস্যের উপকারিতা অপকারিতা জানার পাশাপাশি, এর রেসিপিও সার্চ করেছে। তাই মানুষ যে দিন দিন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে সমৃদ্ধ বাজরা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। হজমের গন্ডগোল থাকলে তা-ও নিরাময় করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। এককথায় বলতে গেলে, সামগ্রিক স্বাস্থ্যের খেয়াল রাখে বাজরা।
অ্যাভোকাডো
গুগলে সর্বাধিক অনুসন্ধান করা খাবারের তালিকায় রয়েছে অ্যাভোকাডোও। এই ফলটি মূলত বিদেশের মাটিতেই ফলে। তবে এখন এ দেশেও পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে গোটা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে অ্যাভোকাডো। কোলেস্টেরল কমানো থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং হার্টের যত্ন নিতেও দারুণ উপকারী এই বিদেশী ফলটি।
মটন রোগান জোশ
ঝোল বা কষা ছাড়াও আর এক প্রকারের মটনের পদ রেস্তরাঁ থেকে হেঁশেল সর্বত্রই জনপ্রিয়, তা হল রোগান জোশ। মূলত কাশ্মীরি খাবার হলেও, এখন গোটা বিশ্বেই বেশ বিখ্যাত হয়ে উঠেছে এই পদ। কাশ্মীরি মশলা ও লঙ্কার ঝাঁঝে মটন রোগান জোশ ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ বছর গুগলে সর্বাধিক অনুসন্ধান করা খাবারের তালিকায় রয়েছে এই পদেও নামও।
কাঠি রোল
স্ট্রীট ফুডপ্রেমীদের কাছে কাঠি রোলের জনপ্রিয়তা তুঙ্গে। রুটি অথবা পরোটার মধ্যে ভেজ বা নন-ভেজ স্টাফিং, তার সঙ্গে শসা-পেঁয়াজ কুচি আর সস। সে স্বাদ সহজে ভোলার নয়! চলতি বছর অগুণতি মানুষ গুগলে অনুসন্ধান করেছে এই খাবার সম্পর্কে।
মোমো
ফাস্ট ফুডের জগতে এখন অত্যন্ত জনপ্রিয় নাম মোমো। আট থেকে আশি, সকলেরই প্রিয় খাবার এটি। তিব্বত থেকে আসা এই খাবার এখন গোটা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে। যত দিন যাচ্ছে মোমোর বৈচিত্র্য ততই বাড়ছে। তন্দুরি, গন্ধরাজ, চিলি চিকেন, চাউমিন এমনকি চকোলেট মোমোও বিকোচ্ছে শহরের অলিগলিতে। এই বছরে গুগল সার্চের তালিকায় সেরা খাবার হিসেবে জায়গা করে নিয়েছে মোমো-ও।
সাম্বার
গুগলের সেরা খাবারের তালিকায় রয়েছে সাম্বারও। মূলত দক্ষিণ ভারতের খাবার হলেও, এখন দেশের প্রায় সব জায়গাতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ।
চিকেন ৬৫
চিকেনের নানা পদের মধ্যে চিকেন ৬৫ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। দক্ষিণ ভারতে তৈরি হওয়া মশলাদার ফ্রায়েড চিকেনের এই পদটি সারা দেশেই ভোজন রসিকদের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। ২০২৩ সালে গুগলে সর্বাধিক অনুসন্ধান করা খাবারের লিস্টে রয়েছে জিভে জল আনা চিকেন ৬৫।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications