বিয়ের সাজে কাপুর তনয়া!!!

বিশেষ দিনে বিশেষ সাজেই যে সুন্দরী সামনে আসবেন, সে বিষয়ে কম-বেশি সকলেই নিশ্চিত ছিলেন। কিন্তু যে সাজে সোনম মিডিয়ার সামনে এলেন, তা বাস্তবিকই চোখ ধাঁধানো।

বিশেষ দিনে বিশেষ সাজেই যে সুন্দরী সামনে আসবেন, সে বিষয়ে কম-বেশি সকলেই নিশ্চিত ছিলেন। কিন্তু যে সাজে সোনম মিডিয়ার সামনে এলেন, তা বাস্তবিকই চোখ ধাঁধানো। আপাদ-মস্তক ট্র্যাডিশনাল সাজে অনিল তনয়ার সৌন্দর্য যেন সকালের সূর্যের আলোর মতো বিচ্ছুরিত হচ্ছিল। তাঁর পরনে ছিল ভারি সোনার গয়না। সঙ্গে যোগ হয়েছিল ডিজাইনার অনুরাধা ভাকিলের লাল লেহেঙ্গা। সব মিলিয়ে সোনামের "আনন্দ কারাজ"এর এই ড্রেস যে বি-টাউনের হাই প্রফাইল বিয়ের তাপমাত্রাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

Sonam Kapoor wedding IN BENGALI, sonam ki shaadi, sonam kapoor and anand ahuja, sonam kapoor wedding date, sonam kapoor wedding dress, sonam kapoor fashion,anveer Singh Sonam Kapoor Wedding, Ranveer Singh and Sonam Kapoor, Ranveer Singh at Sonam ki shaadi, Ranveer Singh Style, Ranveer Singh Fashion

বেশ কিছু দিন আগে অনুষ্কাকে তার বিশেষ দিনে ট্র্যাডিশনাল ড্রেসে দেখা গিয়েছিল। সেই চেনা পথে দেখা গেল সোনামকেও, তবু বলতে হয়, লালের সঙ্গে সোনার ছোঁয়ায় কাপুর পুত্রিকে অপূর্ব লাগছিল। বাদ যাননি অভ্যাগতরাও। করণ জোহর থেকে জ্যাকলিন, সবাই ছিলেন তাদের বেস্ট অ্যাটায়ারে। বাদ জাননি রণবীর সিং-ও। সাদা কুর্তা-পাজামা, সঙ্গে আজব শেপের রোজ চশমায় মিস্টার ক্যাজুয়ালকে কম হ্যান্ডসাম লাগছিল না!

সোনামের গলায় ছিল কারিগরি ক্লাসিকাল সোনার হার। মাথায় ছিল মাং-টিকা। আর হাতে চিরাচরিত লাল চুড়া। আর মেকআপ? ওহহ...বলতে ভুলেই গেছি! সোনামের মেকআপ করেছেন নম্রতা সোনি, যিনি বলি মহলে বেজায় পরিচিত মুখ। সব মিলিয়ে বলতে হয় এ বছরের অন্যতম বিগ ফ্যাট ওয়েডিং-এর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কেতাদুরস্ত ফ্যাশনের ছড়াছড়ি, যে সম্পর্কে আগামী কয়েকদিন মুম্বাইয়ের অলিগলিতে আলোচনা তুঙ্গে থাকবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

X
Desktop Bottom Promotion