Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সোশ্যাল মিডিয়ার কারণেই হতে পারে সম্পর্কে বিচ্ছেদ! সতর্ক হোন এখনই
আজকের দিনে কমবেশি সবাই সোশ্যাল মিডিয়ায় আসক্ত। মানুষের জীবনে এখন সামাজিক মাধ্যমের গুরুত্ব অনেকটাই। আসলে ব্যস্ততার এ যুগে কারুরই এক মুহুর্ত জিরোনোর ফুসরত নেই। যে যার কর্মস্থলে ব্যস্ত। এই শত ব্যস্ততার মধ্যে একটু আধটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই মানুষ সামাজিক হতে চান। সামাজিক মাধ্য়ম ব্যবহার করেই তাঁদের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। সোশ্যাল মিডিয়া মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত রাখে। অনেক পুরোনো স্মৃতি ফিরিয়ে আনে।
কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণে বহু সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে শুরু করেছে। বৈবাহিক সম্পর্ক, পারিবারিক জীবন, লভ লাইফ, বন্ধু-বান্ধব, সব সম্পর্কেই বাড়ছে দূরত্ব। সোশ্যাল মিডিয়া সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করছে। মানুষের মধ্যে ঘনিষ্ঠতা শেষ হয়ে যাচ্ছে।

অনেক ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া থেকেই জন্ম নেয় সন্দেহ। সেই সন্দেহের উপর ভর করেই শুরু হয় বাদ-বিবাদ। কেবল এই সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য সম্পর্কে বিচ্ছেদও ঘটে। তাই, সম্পর্ক (Relationship) টিকিয়ে রাখতে গেলে অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু নিয়ম মেনে চলতে হবে।
সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বন্ধ করুন
অবসর সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই পারেন। কিন্তু আজকাল অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান সোশ্যাল মিডিয়ায়। দিনের বেশিরভাগ সময়ই কেটে যায় সামাজিক মাধ্যমে। আপনার এই অভ্যাস সঙ্গীর ভালো না লাগাই স্বাভাবিক। আপনার সঙ্গী আপনার সঙ্গে থাকার সময়ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে চলেছেন। অথবা আপনার সঙ্গী হয়তো সারাদিন আপনাকে অনলাইন দেখছেন। এখান থেকেই শুরু হয় বিতর্ক। তাই যতটা সম্ভব এই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।
সঙ্গীর পোস্টে লাইক ও কমেন্ট করুন
বন্ধু-বান্ধব থেকে আত্মীয়-স্বজন, সকলের পোস্টেই আপনি লাইক ও কমেন্ট করেন। কিন্তু আপনার ভালবাসার মানুষের কোনও পোস্ট দেখলেই আপনি তা এড়িয়ে যান। এমনটা করলে তো চলবে না। আপনার সঙ্গী সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করলে তাতেও লাইক, কমেন্ট করুন। তবেই আপনাদের মধ্যে বাড়বে ঘনিষ্ঠতা। সম্পর্ক হবে দৃঢ়।
সঙ্গীর সঙ্গে ফটো দিন
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে আপনার সঙ্গীর সঙ্গে তোলা ফটো শেয়ার করুন। সুন্দর ক্যাপশন দিন। তবেই তো খুশি হবে আপনার ভালবাসার মানুষ। তিনি বুঝবেন যে আপনি তাঁর খেয়াল রাখেন, তাঁর কথা চিন্তা করেন এবং তাকে অগ্রাধিকার দেন।
সঙ্গীর পোস্ট দেখে হিংসা করবেন না
সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গীর করা পোস্টে লাইক বা কোনও কমেন্ট দেখে ঈর্ষা করবেন না। এই বিষয়টিকে খুব সহজভাবে দেখুন। আপনি এই বিষয়গুলি যতটা সহজ করে দেখবেন, সম্পর্কে ঝামেলার আশঙ্কা থাকবে ঠিক ততটাই কম।
মুখোমুখি কথা বলুন
ফোনে কথা বলা বা অনলাইন কমিউনিকেশনে অনেক সময় মনের ভাব ঠিকমতো প্রকাশ করা যায় না, যার ফলে ভুল বোঝাবুঝি আরও বাড়ে। সেখান থেকেই বিতর্কের জন্ম হয়। তাই সঙ্গীর সঙ্গে সামনাসামনি কথা বলুন। এতে আপনারা একে অপরের আবেগ, অনুভূতি বুঝতে সক্ষম হবেন।
গোপনীয়তা বজায় রাখুন
সোশ্যাল মিডিয়া মানুষকে ব্যক্তিগত তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করে। অনেক সময় প্রেমিক-প্রেমিকারা না বুঝেই নিজেদের ব্যক্তিগত বিষয় বা অন্তরঙ্গ মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলে। যা একেবারেই করা উচিত নয়। গোপন বিষয় সর্বদা নিজেদের মধ্যে রাখা উচিত। গোপনীয়তার অভাবেই একে অপরের প্রতি বিশ্বাস ভেঙে যেতে পারে।



Click it and Unblock the Notifications