Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিশ্ব ঐতিহ্য দিবস ২০২০ : থিম, ইতিহাস এবং তাৎপর্য
প্রতিবছর ১৮ এপ্রিল সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয়। এই জন্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইট (ICOMOS) এই দিনে বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ১৯৮২ সালের আজকের এই দিনে ICOMOS দ্বারা আয়োজিত এক আলোচনা সভায় প্রতিবছর ১৮ এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে ১৯৮৩ সালে দিনটি 'বিশ্ব ঐতিহ্য দিবস' হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায় ২২তম সাধারণ সম্মেলনে। সুতরাং, আসুন এই দিনটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

বিশ্ব ঐতিহ্য দিবসের থিম
এই বছর অর্থাৎ ২০২০ সালের থিমটি হল 'Shared Cultures, Shared Heritage, Shared Responsibility'। আমরা জানি যে, বর্তমানে গোটা বিশ্ব করোনা ভাইরাসের সমস্যায় জর্জরিত। তাই, ICOMOS ইন্টারনেটের মাধ্যমে এই দিবসটি উদযাপনের কথা ভেবেছে। ইন্টারনেটের মাধ্যমে এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ঐক্যের প্রচার।
এই সংস্থাটি ভিডিয়ো কনফারেন্স কল, অনলাইন বক্তৃতার আয়োজন করেছে এবং সোশ্যাল মিডিয়া পোষ্ট ও প্রচারের মাধ্যমে সচেতনতা ছড়ানোর পরিকল্পনা করেছে। গোটা বিশ্বের মানুষ তাদের নিজস্ব দেশ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বিভিন্ন ছবি এবং ভিডিওগুলি শেয়ার করতে পারবে।
বিশ্ব ঐতিহ্য দিবসের তাৎপর্য
ক) এই দিবসটি সংস্কৃতি, ঐতিহ্য এবং স্মৃতিস্তম্ভের ইতিহাস সম্পর্কিত সচেতনতা ছড়াতে পালন করা হয়।
খ) এই দিনটি হেরিটেজ সাইটগুলি সম্পর্কিত জ্ঞান প্রদান এবং আগত প্রজন্মের কাছে তাদের গৌরবময় অতীতের গুরুত্বকে তুলে ধরে।
গ) বিশ্বব্যাপী ঐতিহ্যকে কেন সংরক্ষণ করা প্রয়োজন তা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে পালিত হয়।



Click it and Unblock the Notifications